জনপ্রিয় অভিনেতা বিরুদ্ধে ফের ধর্ষণের ও যৌন নির্যাতনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ধর্ষণের অভিযোগ উঠল জনপ্রিয় ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার জানিয়েছে যে, কৌতুকাভিনেতা এবং টিভি উপস্থাপকের বিরুদ্ধে আরও দুটি অভিযোগ গঠন করা হয়েছে। একটি ধর্ষণের অভিযোগ এবং একটি যৌন নির্যাতনের অভিযোগ। জানানো হয়েছে অভিযোগগুলি দুজন আলাদা মহিলার সঙ্গে সম্পর্কিত।

নতুন করে অভিযোগের পর ব্র্যান্ডকে ২০ জানুয়ারী ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) আরও একটি ধর্ষণের অভিযোগ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগের কথা উল্লেখ করেছে। এর আগে দুটি ধর্ষণ, দুটি যৌন নিপীড়ন ও একটি অশ্লীল আচরণের অভিযোগ উঠেছিল এই অভিনেতার বিরুদ্ধে। চারজন মহিলার অভিযোগের ভিত্তিতে ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

আরও পড়ুন: বাড়ি থেকে উদ্ধার ‘দ্য লায়ন কিং’ অভিনেত্রীর রক্তাক্ত দেহ, গ্রেফতার প্রেমিক

চলতি বছরের শুরুতে, ব্র্যান্ড লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে হাজিরা দিয়েছিলেন। আদালতে গিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। চারজন মহিলার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত। এই অভিযোগগুলির বিচার প্রক্রিয়া ২০২৬ সালের ৩ জুন  শুরু হওয়ার কথা। ততক্ষণ পর্যন্ত তিনি শর্তসাপেক্ষে জামিনে থাকবেন।

অভিযোগ অনুসারে জানা গিয়েছে, ১৯৯৯ সালে বোর্নমাউথে এক মহিলাকে ধর্ষণ করেন ব্র্যান্ড । তারপরেই ২০০১ সালে ওয়েস্টমিনস্টার এলাকায় আরও এক মহিলাকে পুরুষদের টয়লেটের দিকে টেনে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এই দুই ঘটনার পর ২০০৪ থেকে ২০০৫ সালের মধ্যে ওয়েস্টমিনস্টারেই আরও এক মহিলাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা