বাড়ি থেকে উদ্ধার ‘দ্য লায়ন কিং’ অভিনেত্রীর রক্তাক্ত দেহ, গ্রেফতার প্রেমিক

মাত্র ২৫ বছর বয়সে মৃত্যু হল হলিউডের প্রাক্তন শিশু অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। যিনি 'দ্য লায়ন কিং'-এ ইয়ং নালা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে ফের শোকের ছায়া! মাত্র ২৫ বছর বয়সে মৃত্যু হল হলিউডের প্রাক্তন শিশু অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। যিনি ‘দ্য লায়ন কিং’-এ ইয়ং নালা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। সূত্রের খবর, গত ২১ ডিসেম্বর নিউ জার্সির এডিসনে নিজ বাসভবনে অভিনেত্রীকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত অবস্থায় পাওয়া যায়। এরপর তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকে রা অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর অভিনেত্রীর প্রেমিক জর্ডান ডি. জ্যাকসন-স্মলকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, অভিনেত্রীর প্রেমিকই তাঁকে হত্যা করেছে। তাঁর বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিনেত্রী স্মিথ তাঁর ৩ বছরের ছেলে, বাবা-মা এবং ভাইবোন দের রেখে গিয়েছেন। GoFundMe-তে, ইমানির মাসি একটি পেইজ তৈরি করেছেন। যেখানে তাঁর শেষকৃত্যের খরচ, পরিবারের খরচ, তাঁর সন্তান ও কুকুরের যত্নের জন্য অনুদানের অনুরোধ করা হয়েছে। কেননা অভিনেত্রীর পরিবারের অবস্থা ভাল নয়। তবে অভিনেত্রীকে কীভাবে খুন করা হয়েছে, সেই বিষিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

গোফাউন্ড মি ওয়েবসাইটে, অভিনেত্রীর মাসি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমার ভাগ্নি ইমানি দিয়া স্মিথের মৃত্যুর কথা ঘোষণা করছি। যাকে তাঁর প্রেমিক ২১ ডিসেম্বর, রবিবার সকালে, বড়দিনের ঠিক আগে নির্মমভাবে হত্যা করেছে। ইমানির বয়স ছিল মাত্র ২৫ বছর। সে ৩ বছরের একটি ছেলে, তার বাবা-মা, তার দুই ছোট ভাইবোন এবং একটি বর্ধিত পরিবার, বন্ধুবান্ধব এবং সম্প্রদায় রেখে গিয়েছে, যাঁরা তাঁর উপর নির্ভরশীল ছিল। ইমানির সামনে তার পুরো জীবন পড়েছিল। তিনি ছিলেন একজন প্রাণবন্ত, প্রেমময় এবং প্রচণ্ড প্রতিভাবান ব্যক্তিত্ব। সত্যিকারের শিল্পী। তবে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন, ব্রডওয়েতে ডিজনির লায়ন কিং-এ ইয়ং নালার ভূমিকায় অভিনয় করার জন্যে।’ ইমানি দিয়া স্মিথের মৃত্যুতে শোক প্রকাশ করছেন ভক্তরা। একজন লিখেছেন, “হৃদয়বিদারক ক্ষতি, ইমানি দিয়া স্মিথকে শোক জানাই।” আর একজন এক্স ব্যবহার কারী লিখেছেন, “এটা শুনেই আমার হৃদয় ভেঙে পড়েছে। আমার প্রিয় তারকা এবং অভিনেত্রী ইমানি স্মিথের প্রতি শ্রদ্ধা জানাই। শান্তিতে ঘুমাও।”

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের