‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

২০১২ সালে আমার ডিম্বাশয়ে ক্যান্সার ধরা পড়েছিল। চিকিৎসক যখন আমাকে এ কথা জানিয়ে ছিলেন, তখন মূহুর্তেই যেন আমার চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণীষা কৈরালা, বলিউডের একজন শক্তিশালী অভিনেত্রী। সৌন্দর্য এবং দৃঢ় অভিনয়ের জন্যে তিনি ভক্তদের কাছে পরিচিত। নব্বইয়ের দশক থেকে তিনি বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে কিছু বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী, কারণ তিনি মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। কিন্তু ক্যান্সারকে হার মানিয়ে মৃত্যুকে জয় করে তিনি ফিরে এসেছেন। অভিনয় শুরু করেছেন। সুতরাং বাস্তবেও তিনি একজন যোদ্ধা। সম্প্রতি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের দিনগুলিকে স্মরণ করেছেন মনিষা, তাও প্রথমবার। অভিনেত্রীকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল সঞ্চয় লীলা বানসালির হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজারে।

ছবিটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হলেও ব্যাপক প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে। বিশেষ করে, মণীষার অভিনয় দর্শকদের মন ভুলিয়েছে। যাই হোক, সম্প্রতি লন্ডনে Here and Now 365 দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে মনিষা তাঁর ক্যান্সার ধরা পড়ার পর কেমন অনুভূতি হয়েছিল, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তাঁর কথায়, ‘২০১২ সালে আমার ডিম্বাশয়ে ক্যান্সার ধরা পড়েছিল। চিকিৎসক যখন আমাকে এ কথা জানিয়ে ছিলেন, তখন মূহুর্তেই যেন আমার চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম, মরেই যাব। কিন্তু ঈশ্বরের কৃপায় আমি বেঁচে উঠেছি। মারণরোগকে হারিয়ে জিতেছি। আমি বাঁচতে শিখেছি।’

এরপর তিনি ক্যান্সার ধরা পড়ার পর তাঁর জীবনযাত্রার কীভাবে পাল্টে গিয়েছিল, সেই বিষয়ে বর্ণনা করে বলেন, ‘শক্তি বড় কথা নয়। এটি ছিল আমার জীবনের ছোট ছোট সিদ্ধান্তের একটি লম্বা সিরিজ।’ আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি মনীষা কৈরালাকে ব্র্যাডফোর্ড বিশ্ব বিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। ১৯৮৯ সালে নেপালি ছবি ‘ফেরি ভেতাউলা’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন মণীষা কৈরালা। এরপর হিন্দি ছবিতেই তাঁর নাম-ডাক হয়।পাশাপাশি তিনি তামিল ছবিতেও কাজ করেছেন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে