‘লাগেজ’ ভেঙে-গুঁড়িয়ে দিয়েছে, ডেল্টা বিমানসংস্থার বিরুদ্ধে অভিযোগ নিমরতের

র লাগেজটি খুব খারাপ অবস্থায় পেয়েছিলেন। শুক্রবার, নিমরাত তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তাঁর ক্ষতিগ্রস্থ লাগেজের ঝলক শেয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা এয়ারলাইন কর্তৃপক্ষের জঘন্যতম অভিজ্ঞতার শিকার অভিনেত্রী নিমরত কৌর (NIMRAT KAUR)। এ ধরণের ভয়াবহ অভিজ্ঞতার কথা এখনও ভুলতে পারছেন না অভিনেত্রী। আদৌ বিষয়টা ঠিক কী? এদিন অভিনেত্রী তাঁর সঙ্গে ঘটা এই ভয়ানক অভিজ্ঞতার বিবরণ শেয়ার করেছেন, তাঁর টুইটার প্রোফাইলে। সেখানেই নিমরাত জানিয়েছেন যে, কীভাবে উল্লেখ্য ডেল্টা এয়ারলাইন-এর কর্তৃপক্ষরা তাঁর লাগেজ ভুল জায়গায় রেখে দিয়েছিল এবং পরে যখন তাঁরা সেটিকে ফেরত দেয়, তখন তা ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি, অভিনেত্রী তাঁর টুইটারে আমেরিকান এয়ারলাইনের সঙ্গে ঘটা ভয়াবহ অগ্নিপরীক্ষাটির কথা শেয়ার করেছেন এবং তাঁর ভাঙা ট্রলি ব্যাগের ছবিও শেয়ার করেছেন। যদিও নিমরাতের অভিযোগের পরে, এয়ারলাইন্সটি তাঁদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে গিয়ে অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।

অভিনেত্রী নিমরত কৌর সম্প্রতি ডেট্রয়েট থেকে মুম্বাই ভ্রমণ করেছিলেন, কিন্ত ডেল্টা এয়ার লাইনে ভ্রমণ করার সময়েই তিনি তাঁর লাগেজ হারিয়ে ফেলেছিলেন। পরে তিনি তাঁর লাগেজটি খুব খারাপ অবস্থায় পেয়েছিলেন। শুক্রবার, নিমরাত তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তাঁর ক্ষতিগ্রস্থ লাগেজের ঝলক শেয়ার করার পাশাপাশি লিখেছেন, “ডেল্টা ভারতে আপনার অপারেশন আর কার্যকর হবে না। এই ভয়ঙ্কর অগ্নিপরীক্ষার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বিষয়টি এখানে তুলে ধরছি।”

নিমরাত তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন যে, তাঁর একটি লাগেজ এখনও নিখোঁজ এবং অন্যটি ভাঙা। তিনি তাঁর ভাঙা লাগেজের ছবিও সংযুক্ত করে লিখেছেন, “এই অভিজ্ঞতার ধাক্কা আমি এখনো সামলে উঠতে পারিনি, আমি ভেবেই এখনও কাঁপছি। বিশেষ সুবিধাপ্রাপ্ত ভ্রমণ যুক্ত এয়ারলাইন থেকেই যদি এমন একটি অভিজ্ঞতার শিকার হই, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়। আমার লাগেজ তাঁরা এমন জায়গায় রেখেছিল, তাতে আমার লাগেজ একেবারে ভাঙা অবস্থায় উদ্ধার হয়েছে। এমনকি আমার একটি লাগেজ এখনো পাইনি। ৯০-ঘন্টা অগ্নিপরীক্ষার আমি কেবল মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে গেছি তা নয়, আমি কীভাবে এই বিষয়টির সমাধান করব এবং সামগ্রিক হয়রানি থেকে কীভাবে মোকাবেলা করব সেই নিয়েই চিন্তায় আছি।”

নিমরত কৌরের টুইটের প্রতিক্রিয়া জানিয়েছে ডেল্টা এয়ার লাইনস

পোস্টটি অনলাইনে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে রীতিমত ঝড় উঠেছে। ডেল্টা এয়ার লাইনসও অভিনেতার অভিযোগের জবাব দিয়ে পাল্টা টুইটে জানিয়েছে, “আপনার ধৈর্য্যের জন্য ধন্যবাদ। আমাদের ব্যাগেজ অফিস বর্তমানে বন্ধ রয়েছে। সপ্তাহে ৭ দিন সকাল ৬ টা থেকে ১১:৩০ PM পর্যন্ত আমাদের লাগেজ অফিস খোলা থাকে। যারা অপারেটিংয়ে রয়েছেন, তাঁরা আপনাকে খুব শীঘ্রই সহায়তা করতে পেরে খুশি হবেন।” এদিকে, কাজের ফ্রন্টে, নিমরাতের শেষ ছবি ছিল ‘দাসভি’। যেটিতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন এবং ইয়ামি গৌতম, এই ছবি সমালোচকদের দ্বারা খুব প্রশংসিত হয়েছিল। ছবিতে বিমলা দেবীর ভূমিকার জন্য অভিনেত্রীকে ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত