টলিউডে ফের দুঃসংবাদ, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী সায়ন্তনী

টলিউডে ফের মৃত্যু সংবাদ। এবার মাতৃসম পিসিকে হারালেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। মৃত্যুকালে তাঁর পিসির বয়স হয়েছিল ৭০ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে ফের মৃত্যু সংবাদ। এবার মাতৃসম পিসিকে হারালেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। মৃত্যুকালে তাঁর পিসির বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালিসিস চলছিল তাঁর। শেষের দিকে তাঁর পিসির তেমন জ্ঞান থাকত না। নিস্তেজ হয়ে পড়েছিলেন। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর মা-বাবা দুজনেই চাকরি করতেন। ছোট থেকে এই পিসির কাছেই তাঁর বড় হয়ে ওঠা। পিসিকেই মা বলে জানতেন। তাঁকে ‘মামমাম’ বলে ডাকতেন। তাঁর সব আব্দার এই পিসিই রাখতেন। স্বাভাবিকভাবেই জীবনের এমন গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। তাঁর মাও অসুস্থ, পিসিকেও হারালেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

শুক্রবার সকাল থেকেই পিসির জন্যে মন খারাপ করছিল তাঁর, তাই ছুটে পিসির সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি চলে যান তিনি। সেখানে তাঁর পিসেমশাই রয়েছেন। কিন্তু পিসির মেয়ে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। পিসির বাড়িতে গিয়ে তিনি দেখতে পান, তাঁর শরীর আরও খারাপ হয়ে গিয়েছে। ভাল করে শ্বাস নিতে পারছেন না। জানতে পারেন, তাঁর পিসির শরীরের সমস্ত অঙ্গ অকেজো হয়ে গিয়েছে। সারা শরীরে সংক্রমণ দেখা দিয়েছে। মৃত্যুর সময় তাঁর হাত ধরেই শুয়েছিলেন পিসি। তখনই শেষ নিঃশ্বাস করেন। যদি আজ তিনি পিসির বাড়িতে না পৌঁছতেন তাহলে পিসির সঙ্গে শেষ দেখা আর হত না তাঁর। পিসির মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী। যেহেতু পিসির মেয়ে বিদেশে রয়েছেন, তাই পিসির শেষকৃত্য তাঁর কোনও তুতো ভাই সম্পন্ন করবেন। টলিউডে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে।

দিন কয়েক আগেই গড়িয়াহাটের বাড়ির চারতলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন ‘ভূতের ভবিষ্যৎ’-খ্যাত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। তাঁর মৃত্যু গোটা টলিউডকে নাড়িয়ে দিয়েছে। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে কেওড়াতলা শ্মশানে। মাস কয়েক আগে দিঘায় তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। একের পর এক অঘটনে বিধ্বস্ত টলিউড।

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের