জন্মাষ্টমীতে দুর্দান্ত কত্থক পরিবেশন অভিনেত্রী শ্রিয়া শরণের, ভক্তরা মুগ্ধ

ভিডিওটিতে তাকে দেখা যাচ্ছে, 'দৃশ্যম' (DRISHYAM) অভিনেত্রীকে সোনালি এবং গোলাপী বর্ণের একটি সুন্দর সাদা লেহেঙ্গা পরিহিত অবস্থায়। অভিনেত্রী এহেন পারফরম্যান্স ইতিমধ্যেই ভক্তদের মন জয় করে নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শ্রীকৃষ্ণের জন্মদিন, অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী (Janmashtami 2022) আজ। যা গোকুলাষ্টমী নামেও পরিচিত গোটা ভারতে। এদিন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে গোটা দেশে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের পূজার মাধ্যমে এই উৎসবটি উদযাপিত হয়। ভগবান শ্রীকৃষ্ণকে এদিন ভোগ হিসেবে একাধিক সুস্বাদু খাবার নিবেদন করা হয়। যেখানে থাকে ভগবান শ্রীকৃষ্ণের একাধিক পছন্দের পদ। সমগ্র দেশ আজ জন্মাষ্টমী উৎসব পালন করছেন। দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নিয়মানুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয় এদিন।

জন্মাষ্টমী উপলক্ষ্যে এদিন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া শরণ (South star Shriya Saran), ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে ‘গোবিন্দম’ (GOVINDAM) গানের সঙ্গে একটি সুন্দর নৃত্য পরিবেশন করে ভক্তদের তাক লাগালেন। তিনি অভিনয়ের পাশাপাশি একজন বিখ্যাত কত্থক (KATTHAK) নৃত্যশিল্পী। এদিন শ্রিয়া শরণ গোবিন্দমের উপর অনবদ্য নাচের পারফরম্যান্সটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওটিতে তাকে দেখা যাচ্ছে, ‘দৃশ্যম’ (DRISHYAM) অভিনেত্রীকে সোনালি এবং গোলাপী বর্ণের একটি সুন্দর সাদা লেহেঙ্গা পরিহিত অবস্থায়। অভিনেত্রী এহেন পারফরম্যান্স ইতিমধ্যেই ভক্তদের মন জয় করে নিয়েছে। ক্লিপটি শেয়ার করে, তিনি লিখেছেন, “শুভ জন্মাষ্টমী, আপনারা সকলে কৃষ্ণের প্রেমে ধন্য হোন।”

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

২০২২ সালের জন্মাষ্টমীতে শ্রিয়া শরণ আরেকটি কত্থক ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তাঁকে পানিহারী খেলতে দেখা গিয়েছিল। আর এই নৃত্যে গোপীর চরিত্রে অভিনয় করেছিলেন শ্রিয়া। মালয়ালম তারকা কীর্তি সুরেশ অভিনেত্রীর ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে ভালোবাসা উজাড় করে দিয়েছেন৷ তাঁর একজন ভক্ত লিখেছেন, “খুব সুন্দর।”

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত