শেখ মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করায় শাওনের পর আটক অভিনেত্রী সোহানা সাবা

বৃহস্পতিবার রাতেই এ তথ্য দিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সহানা সাবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নির্মূল করতে নখদাঁত বের করে ঝাঁপাল পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বুধবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। এছাড়াও বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও কার্যালয় ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়ার কাজ চলেছে। আর ওই কলঙ্কিত ঘটনা নিয়ে মুখ খোলার অপরাধে বৃহস্পতিবার সন্ধেয় ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওনকে। মোল্লা ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের সন্দেহজনক অভিযোগে অভিনেত্রীদের বিরুদ্ধে একের পর এক কঠোর ব্যবস্থা নিচ্ছে ইউনূস সরকার। এবার শেখ মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করার অপরাধে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। প্রতিবেদন অনুযায়ী, সাবাকে ঢাকার মিন্টু রোডে অবস্থিত পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

গায়িকা শাওনের মতো সোহানা সাবাও বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। এবার ধানমণ্ডির শেখ মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করার অপরাধে আটক করা হল সোহানা সাবাকে। বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ অভিনেত্রীকে নিজ বাসভবন থেকেই আটক করা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদের জন্যে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতেই এ তথ্য দিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সহানা সাবা। তিনি অভিনেত্রীর পাশাপাশি একজন চিত্রনাট্যকার এবং একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী। তিনি ‘আয়না’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সাবা। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, ঢাকা বিভাগের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত মহিলাদের জন্য আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছিলেন। তিনি তার বাবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার কথাও উল্লেখ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। এবার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর, সাবাকে ধানমণ্ডির শেখ মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করার অপরাধের জন্য আটক করা হল এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। 

এর আগে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জনপ্রিয় গায়িকা মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছিল। রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করে ডিবি। শাওনের পৈতৃক বাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে একদল জনতা। বাড়িটি অভিনেত্রীর বাবা মোহাম্মদ আলীর ছিল। ঢাকার ধানমণ্ডির নিজভবন থেকে গ্রেফতার করা হয় গায়িকাকে। গত ৫ অগস্টে শেখ হাসিনা জমানার অবসানের পরে বাংলাদেশ জুড়ে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানপন্থী মৌলবাদী মোল্লা ইউনূস। তখনই জঙ্গিবাদীদের দাপটের মুখে শোবিজ অঙ্গনের অধিকাংশই দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু দেশের এই অবস্থায় বুক চিতিয়ে মুক্তিযুদ্ধের জয়গান গেয়েছিলেন শাওন। দুই বাংলারই জনপ্রিয় গায়িকা তিনি। এবার রাষ্ট্র বিরোধী মন্তব্য করার জন্যই গ্রেফতার হলেন শাওন। এমনকি হাসিনা সরকারের পতনের পর ঢাকায় তাঁর বাসভবনেও লুঠপাঠ চালানো হয়, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গ বন্ধু শেখ মুজিবের বিশাল মূর্তি। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছিলেন মেহের আফরোজ শাওন-সহ দেশের সিনেমা জগতের একাধিক তারকারা।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত