অভিনেত্রী সোনালি বেন্দ্রের স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

বড়সড় আইনি বিপাকে অভিনেত্রী সোনালি বেন্দ্রের স্বামী গোল্ডি বেহল। প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় আইনি বিপাকে অভিনেত্রী সোনালি বেন্দ্রের স্বামী গোল্ডি বেহল। প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। কী করেছেন অভিনেত্রীর স্বামী? নব্বই দশকের বলিউডের একজন প্রখ্যাত অভিনেত্রী সোনালি বেন্দ্রে। যদিও স্বামী-সংসার হওয়ার পর তিনি অভিনয় থেকে বিরতি নেন। এছাড়া বহুদিন ধরে মারণরোগ ক্যান্সারেও ভুগছিলেন তিনি। বিদেশ থেকে চিকিৎসা সম্পূর্ন করে দেশে ফিরেছেন। এখন তিনি সুস্থ। বিভিন্ন রিয়েলিটি শোয়ে তাঁকে বিচারকের আসনে দেখা যায়। এবার তাঁর স্বামীর বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ উঠল। জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে মহারাষ্ট্রের পুনের মাভালের ভাদগাঁও দেওয়ানি আদালতে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিবাদটি ১ একর জমির মালিকানা এবং ‘কুল’ তথা ভাগচাষীদের অধিকার সংক্রান্ত। সূত্রের খবর, অভিযোগটি দায়ের করেছেন চন্দ্রকান্ত বালু শিন্ডে নামে এক ব্যক্তি। শিন্ডের দাবি, গোল্ডি বেহলের কেনা জমিতে তাঁর পরিবারের পৈতৃক অধিকার রয়েছে। কিন্তু এই চুক্তিতে গোল্ডি বেহল আইনি তথ্য গোপন করেছেন। তাঁর দাদা কেশু বাবাজি শিন্ডে ১৯৫৭ সালের ১ এপ্রিল থেকে বিতর্কিত জমিটির মালিক হিসেবে নিবন্ধিত ছিলেন। সুতরাং ওই জমিতে তাঁদের প্রজাস্বত্ব অধিকার রয়েছে। কিন্তু জমির আসল মালিক প্রতারণার মাধ্যমে বালা শিন্ডে নামের এক ব্যক্তির কাছে জমিটি বিক্রি করে দেন এবং তারপর চতুরতার সঙ্গে তিনি তাঁদের ‘কুল’ অধিকার গোপন করে সোনালি বেন্দ্রের স্বামী তথা গোল্ডি বেহলের কাছে হস্তান্তর করে দেন। চন্দ্রকান্ত বালু শিন্ডের আরও দাবি, গোল্ডি বেহল জমিটির মালিকানা পেয়ে সরকারি নথিপত্রে কারচুপি করেছেন। জমির আসল মালিকের পরিবারকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করেছেন।

অভিযোগকারীর আইনজীবী ভানরাজ শিন্ডে এই বিষয়ে কঠোর অবস্থান নিয়ে বলেছেন যে, শুধুমাত্র ক্রয়-বিক্রয়ের দলিল তৈরি করলেই কেউ বৈধ মালিক হয়ে যান না। এই লেনদেনটি ‘কুল’ আইন অনুযায়ী হওয়ার কথা। তাঁর মক্কেলের পরিবারকে প্রদত্ত অধিকারকে বঞ্চিত করা হয়েছে। যেটি সম্পূর্ণ অবৈধ। তবে অভিযোগটি শুধু জমির দলিল সংক্রান্ত নয়, এখানে একটি ব্যক্তিগত বিবাদের কথাও উল্লেখ রয়েছে। চন্দ্রকান্ত শিন্ডের অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বরে সোনালী বেন্দ্রে এবং গোল্ডি বেহল তাঁদের জমি পরিদর্শনে গেলে একটি বিবাদের সৃষ্টি হয়। তখন গোল্ডি বেহল ও তার লোকজন তাঁকে এবং তাঁর বৃদ্ধা মাকে মারধর করেন। এরপরেই শিন্ডে পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। যদিও গোল্ডি বেহলের আইনজীবী রাজু শিন্ডে এই অভিযোগগুলিকে ব্ল্যাকমেইলিং আখ্যা দিয়েছে এবং এই ঘটনাগুলিটে তীব্রভাবে অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, ১৯৬৫ সালে মাভাল তহসিলদার একটি আদেশ জারি করে স্পষ্ট জানিয়েছিলেন যে, কেশু শিন্ডে (অভিযোগকারীর দাদা) ওই জমির মালিক ছিলেন না। আদেশে কেশু শিন্ডের স্বাক্ষরও ছিল। অভিযোগকারী ইতিমধ্যেই তহসিলদার এবং মহকুমা কর্মকর্তার (এসডিও) কাছে হেরে হয়েছেন। এখন টাকা আদায়ের জন্য এই ধরনের সেলিব্রিটিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। মামলাটি বর্তমানে পুনের ভাদগাঁও মাভাল আদালতে বিচারাধীন রয়েছে।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ