চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫০ ফুট উঁচু থেকে গাড়ি খাদে, মৃত্যুর দুদিন পর শেষকৃত্য সম্পন্ন হল অভিনেত্রী বৈভবীর

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল বলিউড জুড়ে শোকের ছায়া। হিমাচল প্রদেশে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মারা গিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। যিনি ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর অন্যতম প্রধান মুখ ছিলেন। এছাড়াও সিআইডি, আদালত-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করছিলেন। পাশাপাশি দীপিকা পাড়ুকোনের ছপ্পকেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বৈভবী। সূত্রের খবর, ঘটনার দিন বাগদত্তার সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়ে অভিনেত্রী। সেখানেই একটি পথের বাঁকে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট উঁচু থেকে নিচে পড়ে যায় অভিনেত্রীর গাড়ি। সারাভাই বনাম সারাভাইয়ের মতো শোয়ের জন্য পরিচিত বৈভাবী উপাধ্যায় আর নেই। ২২ মে ঘটনাটি ঘটেছে। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

অভিনেত্রীর মৃতদেহ আজ মুম্বইতে আনা হয়েছে, শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অভিনেত্রীকে দুপুর ১টায় মুম্বাইয়ের বোরিভালি পশ্চিমে দাহ করা হয়েছে বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার। অভিনেত্রীর পরিবারের তরফ থেকে আরও জানানো হয়, “আমরা গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি আমাদের প্রিয় কন্যা এবং বোন বৈভবী উপাধ্যায় (25/07/1984-22/05/2023) মারা গিয়েছেন। তাঁর শেষ আচার অনুষ্ঠান (স্মশান যাত্রা) দুপুর ১টায় শুরু হয়েছে, ৫০৫, মেহতা প্রিমিয়ার, কোহিনূর শোরুমের উপরে। এসভি রোড, বোরিভালি পশ্চিম থেকে বাভাই হিন্দু স্মাশান ভূমি, বাভাই নাকা, বোরিভালি পশ্চিম। ধন্যবাদন্তে দিলীপ চন্দ্রকান্ত উপাধ্যায়, চেতনা দিলীপ উপাধ্যায়, জিনাল সুকেতু ঠক্কর, অঙ্কিত দিলীপ উপাধ্যায়।”

ঘটনার দিন অভিনেত্রী তাঁর বাগদত্তার সঙ্গে তীর্থ ভ্যালি রোড অন্বেষণ করতে বেরিয়েছিলেন। বাঞ্জারার কাছে সিধওয়াতে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে প্রায় ৫০ ফুট খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়। পুলিশ আসার আগে মারা যায় অভিনেত্রী। স্থানীয়দের সহায়তায় অভিনেত্রীর বাগদত্তা জয় সুরেশ গান্ধীকে গাড়ি থেকে বের করে আনা হয়। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তাঁর শেষ পোস্টে, হিমাচল প্রদেশের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছিলেন। সেটি এখন ভাইরাল হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ