এই মুহূর্তে

বিকিনিতে উত্তাপ ছড়ালেন অদ্রিজা, কটাক্ষ হতেই সপাটে জবাব নায়িকার

নিজস্ব প্রতিনিধি: বিকিনি কথাটার সঙ্গে বেশি পরিচিত হলিউড এবং বলিউড। বাংলায় বিকিনি টি কথাটি তেমন একটা প্রযোজ্য নয় বললেই চলে। কিন্তু তা বললে হয় নাকি, আমাদের বাংলাও কম কিসের। বলিউডের সুন্দরীদের রীতিমতো পেছনে ফেলে দেবে কলকাতার সুন্দরীরা। সেই প্রমাণ মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখা মেলে। কখনও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কখনও দেবলীনা কুমার আবার কখনও রোশনি ভট্টাচার্য বিকিনিতে নিজেকে মেলে ধরেছেন। তাঁদের বিকিনি লুক সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন জ্বালায়। এবার সেই তালিকায় সংযুক্ত হলেন টলিউডের দুষ্টু-মিষ্টি নায়িকা অদ্রিজা রায়ও। বিদেশে গিয়ে বিকিনিতে মেলে ধরলেন বাঙালী অভিনেত্রী। বাংলা টেলি ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ অদ্রিজা রায়ের। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আলোচনায় থাকেন তিনি। কালার্স বাংলার ‘মৌ-এর বাড়ি’ শেষ অনেকদিন হল, মাঝে স্টার জলসার বিক্রম বেতালে নজর মিলছিল অভিনেত্রীর। তবে এখন ওটাও শেষ। এরপর নতুন কোনও ধারাবাহিকে দেখা মেলেনি অভিনেত্রীর। আপাতত শ্যুটিংয়ের চাপ থেকে মুক্ত হয়ে বিরতি দুর্দান্তভাবে এনজয় করছেন তিনি।

এদিকে টলিপাড়ার হট অভিনেত্রীর মধ্যেও একজন তিনি। ফ্যাশন স্টেটমেন্টে তাঁর জুড়ি মেলা ভার। টলি নায়িকাদের বিকিনিতে মেলে ধরা মানে বিতর্কে জেরবার। সম্প্রতি একটি ফটোশ্যুটে গোলাপি মনোকিনিতে ধরা দিলেন অদ্রিজা। সঙ্গে ঠোঁটে লাল লিপস্টিক, খোলা চুলে লাস্যময়ী অবতারে দেখা মিলল অদ্রিজার। তাঁর আবেদনময়ী অবতার দেখলে মুগ্ধ হবেন সবাই! এবার এই লুকে ধরা দিয়েই নজর কাড়লেন অভিনেত্রী, সঙ্গে বুঝিয়ে দিলেন তিনিও বেশরম। অর্থাৎ দীপিকার বিতর্কিত ‘বেশরম রং’ গানটিই ব্যাকগ্রাউন্ডে বাজছিল। এই গানেই রিল ভিডিও বানিয়ে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে অদ্রিজাও। নায়িকার এমন রূপ দেখে কটূক্তি তে একেবারে ভরে গেল কমেন্ট বক্স।

কেউ লিখলেন, ‘এইটুকুই বা পরার কী দরকার? খুলে ফেললেই তো হয়’। কেউ আবার ব্যঙ্গ করে লিখলেন, ‘যাক কিছু তো ট্যালেন্ট আছে এই মহিলার, কাপড় খুলতে পারে’। অনেকে আবার বডি শেম করে লিখেছেন, ‘বাঁশ কাঠির মতো শরীরে বিকিনি, ভাবা যায়’। অবশ্য ফিরতি কোনো উত্তর দেন নি অদ্রিজা। বরং তাঁর প্রোফাইলে বিকিনিতে ছবিতে তিনি ভরিয়ে ফেলেছেন। নতুন বছরে ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই ছুটি কাটানোর একাধিক ছবি অদ্রিজার ইনস্টাগ্রামে এখন রাজত্ব করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচমকাই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বরুণ ধাওয়ানের, কিন্তু কেন?

বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা, লিনের কোলে পুত্র এল না কন্যা?

দিল্লির ব্যস্ত রাস্তায় হেলমেট ছাড়া বাইক স্টান্ট, ফের আইনি বিপাকে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

কিয়ারা বাদ, পর্দায় ‘মধুবালা’ হচ্ছেন অনিত পড্ডা, কিংবদন্তির বায়োপিকে নয়া চমক

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না শিল্পার ছবি-কন্ঠস্বর, অভিনেত্রীকে রক্ষা কবচ দিল হাইকোর্ট

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ