১২ দিন জেলে কাটানোর পর কাজে ফিরে আবেগপ্রবণ রাজপাল যাদব, যা বললেন…

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি সকলের কাছে কৌতুকশিল্পী হিসেবে পরিচিত। অন্যের মুখে হাসি ফোটানোর জন্য জনপ্রিয়। কিন্তু কয়েক দিন আগেই একটি চেক বাউন্স মামলায় আইনি জটিলতার কারণে সেই ব্যক্তির মুখ থেকে উধাও হয়েছিল হাসি। কথা হচ্ছে অভিনেতা রাজপাল যাদবকে নিয়ে। তাঁকে খেতে হয়েছে জেলের ভাত। আদালত রায় দিয়েছে ওই ৯ কোটি টাকা অভিনেতাকে ফেরত দিতে হবে। তবে  প্রায় ১২ দিন কারাবাসের পর আদালত তাকে সাময়িক জামিন দিয়েছে। এই ধাক্কা সামলে তিনি হাজির হয়েছিলেন ভাইঝির বিয়েছে। এবার অভিনেতা ফিরলেন তাঁর নিজের কাজে। শুরু করেছেন ছবির শুটিং।

রাজপাল যাদব প্রায় ১২ দিন তিহার জেলে ছিলেন। ৫ ফেব্রুয়ারি তিনি আত্মসমর্পণ করেন এবং আদালত ১.৫ কোটি টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করে। ১৭  ফেব্রুয়ারি তিনি জেল থেকে মুক্তি পান এবং তারপর সরাসরি শাহজাহানপুরে তার গ্রামে চলে যান, যেখানে তাঁর ভাইঝির বিয়ের অনুষ্ঠান ছিল। আদালতের ধাক্কা সামলে, দুশ্চিন্তা ভুলে পরিবারের সদস্যদের সঙ্গে ভাইঝির বিয়ের অনুষ্ঠানে মেতে উঠতে দেখা যায় অভিনেতাকে। তারপর এবার কাজে ফিরলেন রাজপাল। তাঁকে  মুম্বইয়ে একটি ছবির শুটিংয়ে দেখা গিয়েছে যার একটি ভিডিও অভিনেতা নিজেই শেয়ার করেছেন। নিজের    ভ্যানিটি ভ্যানে বসে রাজপাল বলেছেন,  তিনি ঈশ্বর এবং তার প্রিয়জনদের জন্য কাজে ফিরে এসেছেন। সেই সঙ্গেই  অভিনেতা  ফের একবার ৩০ বছরের যাত্রার কথা বর্ণনা করেছেন, যখন তিনি প্রথম মুম্বই এসেছিলেন।

আরও পড়ুন:  কলেজ ক্রাশকে প্রেম নিবেদন করতে গিয়ে গণধোলাইয়ের শিকার অক্ষয়, স্মৃতিমন্থনে ‘খিলাড়ি’

পুরানো দিনের কথা স্মরন করে রাজপাল জানান যে তিনি ১৯৯৭ সালের ১৩ জুলাই প্রথম অভিনয়ের সুযোগ পান। পুনেতে “স্বরাজ” নামে একটি ধারাবাহিকের শুটিং চলছিল, যেখানে রাজপাল প্রথম অভিনয় করেছিলেন। ডিডি১-এ প্রচারিত এই ধারাবাহিকে তার একটি ছোট ভূমিকা ছিল। আগামী বছর, রাজপাল ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্ণ করবেন বলেও জানিয়েছেন।  তাঁর প্রতি মানুষের ভালোবাসা সম্পর্কে  অভিনেতা আরও বলেন যে, মুম্বই শহর তাকে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে সমর্থন করেছে।  তিনি জানান আজ তিনি যা যতটুকু সবই ভারতের জনগণ এবং তার বাবা-মায়ের আশীর্বাদের জন্য। রাজপাল বলেন যে এই ভালোবাসা এবং বিশ্বাস তাকে অপরিসীম আত্মবিশ্বাস এবং শক্তি দেয়।  তাঁর কথায়  তিনি এভাবেই জনসাধারণের কাছে  তাঁর মতামত তুলে ধরতে থাকবেন। তিনি আরও জানান যে তিনি বিনোদন পছন্দ করেন। 

প্রসঙ্গত, ২০১২ সালের ছবি “আতা পাতা লাপাতা”-এর সাথে সম্পর্কিত একটি চেক বাউন্স মামলায় সম্প্রতি নাম জড়ায় অভিনেতার। এই ছবির জন্য অভিনেতা ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। রাজপাল নিজেই পরিচালিত ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। তারপর থেকে রাজপালকে বেশ কয়েকবার জেল খাটতে হয়েছে। অভিনেতার সেই ঋণ এখন ৯ কোটি টাকায় পৌঁছেছে। তার এই মামলার পরবর্তী শুনানি হবে ১৮ । 

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী