অবশেষে করোনা জয় করে কাজে ফিরলেন অমিতাভ বচ্চন

প্রায় নয়দিন আইসোলেশনে কাটিয়ে অবশেষে কাজে ফিরলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। কয়েকদিন আগেই তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন যে, তিনি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় নয়দিন আইসোলেশনে কাটিয়ে অবশেষে কাজে ফিরলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। কয়েকদিন আগেই তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন যে, তিনি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালেও পর্যন্ত ভর্তি হয়েছিলেন। তবে এবার আর হাসপাতালে নয়, বাড়িতেই নয় দিন আইলোশনে ছিলেন বিগ বি। অবশেষে করোনা জয় করে কাজে ফিরলেন, ৭৯ বছর বয়সী এই অভিনেতা। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে কাজে ফিরে যাওয়ার সর্বশেষ আপডেটটি নিজেই শেয়ার করলেন নায়ক। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, “কাজে ফিরলাম। আপনার প্রার্থনার জন্যে আমি কৃতজ্ঞ। গত রাতেই নেতিবাচক টেস্ট রিপোর্ট পেয়েছি। সুতরাং ৯ দিনের বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে কাজে ফিরলাম।”

বর্তমানে অমিতাভ বচ্চন, দেশের জনপ্রিয় কুইজ রিয়েলিটি টিভি শো ‘কউন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepoti) র ১৪ তম সিজনে হোস্ট করছেন। অভিনেতা গত ২৩ আগস্ট গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর করোনা আক্রান্ত খবর দিয়েছেন। এতদিন তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। যাই হোক, নায়কের শরীর খারাপ শুনে তাঁর ভক্তরা স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করেছিল। শেষমেশ ভক্তদের প্রার্থনা শুনেছে ভগবান। সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন অমিতাভ। ২০২০ সালের জুলাই মাসে ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই এবং নাতনি আরাধ্যা বচ্চনের সঙ্গে তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

তখন তিনি লিখেছিলেন, ‘সব সতর্কতা এবং করোনা প্রতিরোধের ডোজ দেওয়া সত্ত্বেও আমরা করোনায় আক্রান্ত, যারা এই কয়দিন আমাদের সঙ্গে মেলামেশা করেছেন তাঁরা এখুনি টেস্ট করান।’ কাজের ফ্রন্টে, অমিতাভ বচ্চনকে খুব শীঘ্রই ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান চলচ্চিত্রে একজন বিশিষ্ট ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তবে তিনি ইতিমধ্যেই সুরাজ বরজাতিয়ার উঁচাই-এর জন্য শুটিং শেষ করেছেন। বর্তমানে তাঁর পাইপলাইনে রয়েছে বরুন ধাওয়ানের সঙ্গে গুডবাই।

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের