৪০০ কোটি পেরোতেই মন্নতের ছাদে ‘পাঠান’, ভক্তদের উদ্দেশে চুমু ছুঁড়লেন শাহরুখ

তিনি এলেন, করজোড়ে ধন্যবাদ জানালেন, কখনও আবার চুমু ছুড়লেন। অন্য দিকে, পাঠানের নায়িকা দীপিকা পাড়ুকোন চুপি চুপি গেলেন মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ-বিদেশ জুড়ে বক্সঅফিসে শুধু শাহরুখ ঝড়। ২৫ জানুয়ারি পাঠানের রিলিজের পর থেকেই দেশ জুড়ে যেন আলাদাই উৎসবের মেজাজ। ভক্তদের চারবছর দীর্ঘ অপেক্ষার করিয়ে অবশেষে পর্দায় ধরা দিলেন শাহরুখ, বলিউডের বাদশা। গত একমাস জুড়েই পাঠান নিয়ে উন্মাদনা চরমে উঠেছে ভক্তদের। যদিও পাঠান নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হওয়াতে অনেকেই ভেবেছিলেন এখুনি হয়তো মুক্তি পাচ্ছে না পাঠান, কিন্তু সে গুঁড়ে বালি। সেন্সর বোর্ডের নির্দেশে কিছু দৃশ্যে কাঁটছাটের পর মুক্তি পেয়েছে পাঠান। অন্যান্য অভিনেতাদের মতো শাহরুখ-দীপিকা হয়তো প্রচারে যাননি ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনবরত ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখেছেন বাদশা। তাঁদের প্রশ্নের উত্তরও দিয়েছেন নায়ক।

ইতিমধ্যেই মাত্র ৪ দিনেই গোটা বিশ্বব্যাপী ৪২৯ কোটি আয় করেছে পাঠান, সঙ্গে দেশজুড়ে ২০০ কোটি পেরিয়েছে। যা কিনা কয়েক বছরে বলিউডের সেরা পারফরম্যান্স। এমনকী শাহরুখের এ যাবৎ কালের সমস্ত রেকর্ড চুর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। মুম্বইয়ের বহু প্রাচীন সিনেমা হল মারাঠা মন্দিরে শাহরুখ-কাজলের ব্লকবাস্টার চলচ্চিত্র দিদিএলজে-সঙ্গে চলছে শাহরুখ-দীপিকার পাঠান। আর পাঠানের এতটা সাফল্যের যাঁদের জন্যে, অর্থাৎ ভক্তদের, তাঁদেরকে একবার সশরীরে দেখা দেবে না শাহরুখ তা কী হতে পারে! এমনিতে জন্মদিনের দিন এবং শুধু ঈদের দিন মন্নতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন বাদশা, কিন্তু পাঠান রিলিজ এর পর উপরি পাওনা শাহরুখ ভক্তদের। মন্নত রিলিজের আগেও ভক্তদের সঙ্গে দেখা দিয়েছিলেন নায়ক। এবার পাঠানের গ্র্যান্ড সাফল্যের পর মন্নতে উঠে ভক্তদের দেখা দিলেন নায়ক। রবিবার বাদশার দেখা পাওয়ার জন্যে মন্নতের বাইরে ভিড় জমতে শুরু করে সন্ধ্যা থেকেই। একে তো ছুটির দিন, তার উপর তাঁর ছবি সদ্য প্রথম ভারতীয় ছবি যা চারদিনে ৪০০ কোটি ছোঁয়ার তকমা পেয়েছে। তাই মন্নতের বাইরে শাহরুখ অনুরাগীদের উৎসবের মেজাজ। যত সময় গড়িয়েছে উচ্ছ্বাস ঝড়ের বেগে বেড়েছে।

অবশেষে মন্নতের ছাদে এলেন অনুরাগীদের মসিহা। ততক্ষণে শাহরুখের বাড়ির সামনে থিকথিক ভিড়। তিনি এলেন, করজোড়ে ধন্যবাদ জানালেন, কখনও আবার চুমু ছুড়লেন। অন্য দিকে, পাঠানের নায়িকা দীপিকা পাড়ুকোন চুপি চুপি গেলেন মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে। যদিও তাঁকে চেনা দায় ছিল, একেবারে আপাদমস্তক কালোয় ঢেকে বেরিয়েছিলেন তিনি।একই দিনে ‘পাঠান’ ছবির দুই তারকাকে দেখা গেল অনুরাগীদের মাঝে। মন্নতের ছাদে শাহরুখকে দেখা গেল, পরনে কালো শার্ট, কালো ডেনিম, মাথায় ফেট্টি। অন্য দিকে, মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের বিখ্যাত প্রেক্ষাগৃহ গ্যালাক্সিতে দীপিকা এলেন আপাদমস্তক কালো পোশাকে ঢেকে। এদিন দু’ হাত খুলে অনুরাগীদের জন্যে নিজের সেই বিখ্যাত পোজ় দিলেন বাদশা। সঙ্গে ‘ঝুমে জো পাঠান’-এর হুক স্টেপেও মাততে দেখা গেল তাঁকে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়