বাবার মৃত্যুতে দিশাহারা! মদ্যপ অবস্থায় শ্মশানে গিয়ে গায়ে চিতাভস্ম মাখলেন সঞ্জয় মিশ্র

বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র, যাঁকে বেশিরভাগ ছবিতেই কৌতুক ভূমিকায় দেখা যায়। তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত দর্শকমহলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র, যাঁকে বেশিরভাগ ছবিতেই কৌতুক ভূমিকায় দেখা যায়। তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত দর্শকমহলে। তবে অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলামেলা কথা বলতে তেমন পছন্দ করেন না। কিন্তু সাম্প্রতিক পডকাস্টে, অভিনেতা তাঁর জীবনের একটি গভীর বেদনাদায়ক সময়ের কথা স্মরণ করেছেন। বলেছেন, বাবাকে হারানোর পর শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন অভিনেতা। হ্যাঁ, প্রতিটি মানুষের জীবনেই বাবা-মায়ের অবদান অনস্বীকার্য। তেমন অভিনেতাও তাঁর বাবাকে প্রচন্ড ভালবাসতেন।

শুভঙ্কর মিশ্রের পডকাস্টে কথা বলতে গিয়ে সঞ্জয় মিশ্র বলেন, ‘একবার আমার শ্বশুর হঠাৎ বাড়িতে এসেছিলেন। বাবার শেষ কাজের পর আমি বাড়ি ফিরে আমার ড্রাইভারের সঙ্গে মদ্যপান করছিলাম। আমি মাতাল ছিলাম। সেই সময় আমি আমার গাড়ির চালককে আমার বাবার শেষকৃত্যের জায়গায় নিয়ে যেতে বলেছিলাম।’ এরপর অভিনেতা বলেন, ‘আমি ঘাটে গিয়েছিলাম। কিন্তু সেখানে অন্য কারোর চিতা জ্বলছিল। আমি সেই চিতার ছাই আমার সারা শরীরে মেখে নিই এবং ওই চিতা দেখেই বাবাকে ডাকতে শুরু করেছিলাম। ওই অবস্থায় অনেকেই আমাকে চিনে গিয়েছিল। আমার সঙ্গে অনেকে সেলফি তুলতে চেয়েছিল। কিন্তু আমি বাবার জন্যে আবেগপ্রবণ হয়ে সারা শরীরে ছাই মেখে নিয়েছিলাম। ওই অবস্থায় বাড়ি ফিরে আসি। এসে দেখি আমার শ্বশুর মশাই বসে রয়েছেন।’

এরপর অভিনেতা তাঁর শ্বশুরের প্রতিক্রিয়া সম্পর্কে বলেন, ‘আমি যখন বাড়ি ফিরে আসি, তখন আমার শ্বশুর আমার সারা শরীরে ছাই দেখতে পান। তাঁর মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভয় পেয়ে যান। তখন আমি তাঁর পা ছুঁয়ে ফেলি। তখন আমার ড্রাইভার দ্রুত আমাকে অন্য বাথরুমে নিয়ে যায় এবং আমাকে স্নান করায়। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ঘাটে বাবার জন্য আমি অনেক কেঁদেছিলাম।’ কাজের ক্ষেত্রে, সঞ্জয় মিশ্রকে শেষ দেখা গিয়েছিল নীনা গুপ্তার সঙ্গে ‘ভেদ ২-তে। হিন্দি ক্রাইম থ্রিলারটি ২০২২ সালের ভেদের থিম্যাটিক সিরিজটি অব্যাহত রেখেছে। জসপাল সিংহ সান্ধু পরিচালিত এই সিক্যুয়েলে আবারও নীনা গুপ্তা এবং সঞ্জয় মিশ্রকে গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরিয়ে আনা হয়েছে। ছবিটি ৬ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক