ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

মুক্তির ৪৮ ঘন্টার মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম ZEE5 থেকে তুলে নেওয়া হয়েছে পঞ্জাবি গায়ক-নায়ক দিলজিৎ দোসাঞ্জের ছবি 'সতলুজ'। এই নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির ৪৮ ঘন্টার মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম ZEE5 থেকে তুলে নেওয়া হয়েছে পঞ্জাবি গায়ক-নায়ক দিলজিৎ দোসাঞ্জের ছবি ‘সতলুজ’। এই নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার আন্তর্জাতিকভাবেও Zee5 থেকে সরিয়ে নেওয়া হল ছবিটি। যদিও ছবিটি ওটিটি থেকে সরিয়ে নেওয়া হলেও পাইরেটেড ক্লিপ ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। দর্শকরা ছবিটির প্রশংসাও করেছেন। বর্তমানে এটি ভারতের অন্যতম বিতর্কিত ছবিতে পরিণত হয়েছে। ২০২২ সালে ছবি রিলিজের কথা থাকলেও কিছু আইনি জটিলতার কারণে ছবির মুক্তি পেতে চার বছর সময় লেগে গেল। গত ৩ জুলাই Zee5-এ এর প্রিমিয়ার হয় এর। কিন্তু, দুই দিন পরেই, ৫ জুলাই, এটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হয়। শুধু ভারত থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আন্তর্জাতিকভাবে ছবিটি ওটিটিতে দেখা যাচ্ছিল। এবার আন্তর্জাতিকভাবেও ছবিটি ZEE5 থেকে তুলে নেওয়া হল। অর্থাৎ বিদেশী দর্শকরাও ZEE5 এ ছবিটি দেখতে পাবেন না।

বিষয়টি নিশ্চিত করে রেডিটে এক নেটিজেন লিখেছেন, ‘সতলুজ এখন আন্তর্জাতিক ভাবে জি৫ থেকেও সরিয়ে ফেলা হয়েছে। তবে সব জায়গায় নিষিদ্ধ করেও ছবির জনপ্রিয়তা বহাল রয়েছে।’ অন্যজন লিখেছেন, ‘এইমাত্র দেখলাম, হ্যাঁ, এটি আর দেখা যাচ্ছে না ওটিটিতে। সিনেমাটি ইতিমধ্যেই ডাউনলোড করা হয়ে গিয়েছে। তারা এটা আটকাতে পারবে না। লোকজন ইতিমধ্যেই একে অপরকে এটি পাঠাতে শুরু করেছে ছবিটি। কেউ একজন এটি ইউটিউবেও দিয়েছে।’ ছবির পরিচালক হানি ত্রেহানও বিষয়টি নিশ্চিত করেছেন।

আসলে ভারতে এই ছবি নিয়ে বিতর্ক হওয়ার কারণ, ছবিটি মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালড়ার জীবনী অবলম্বনে নির্মিত। যে চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ। সেই সময়ে পঞ্জাবে খলিস্তানি মুভমেন্ট চলছিল। ১৯৯৫ সালে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়। এই মামলায় পরে ছ’জন পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হন। এই কারণেই ছবিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন্দ্রের নির্দেশে ছবি ওটিটি থেকে তুলে নেওয়া হয়েছে। তবে ‘সতলুজ’ প্রথমে নাম ছিল না সিনেমাটির। পরিচালক হানি ত্রেহান এর নাম দিয়েছিলেন ‘পঞ্জাব ৯৫’। পরে সেন্সর বোর্ডের আপত্তিতে নামটি বদলে দিয়ে ‘সতলুজ’ রাখা হয়। ছবিটি অল্প কিছু সময়ের মধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছিল। তাই ছবিটি হঠাৎ তুলে নেওয়ায় দর্শকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইনস্টাগ্রাম লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছেন নায়ক নিজেও। এখন এর পাইরেটেড সংস্করণগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান