খেসারি-পবনের পর বিহারের ভোট ময়দানে অক্ষরা, কোন দলের হয়ে লড়বেন তিনি?

শোনা যাচ্ছিল, অভিনেত্রী অক্ষরা সিংহও বিহার ভোটের আগেই রাজনীতিতে প্রবেশ করবেন। ইতি মধ্যেই তাঁর কেন্দ্রের সঙ্গে বৈঠক সারা হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR-এর নাটক শেষ হওয়া মাত্রই বিহারের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৬ নভেম্বর বিহারের প্রথম দফার ভোট। এবং আগামী ১১ নভেম্বর বিহারে দ্বিতীয় দফার ভোট। ১৪ নভেম্বর ফলাফল ঘোষণা। সুতরাং বিহারে নির্বাচনী মরসুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তারকারাও রাজনৈতিক ময়দানে সামিল হচ্ছেন। ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব আরজেডির হয়ে ছাপড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে পবন সিংহের স্ত্রী জ্যোতি সিংহ, কারাকাট বিধানসভা আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে পবন বিজেপিকে সমর্থন করছেন। কিন্তু শোনা যাচ্ছিল, অভিনেত্রী অক্ষরা সিংহও বিহার ভোটের আগেই রাজনীতিতে প্রবেশ করবেন। ইতি মধ্যেই তাঁর কেন্দ্রের সঙ্গে বৈঠক সারা হয়ে গিয়েছে। যদি তাই হয়, তাহলে তিনি কোন দলের হয়ে লড়বেন? নমস্কার বর্তমানে বিহারে ধুমধাম করে পালিত হচ্ছে ছট উৎসব। পুজোর সময় সর্বদা উপবাস রাখেন অভিনেত্রী। তখনই একটি সংবাদ সাক্ষাৎকার অভিনেত্রীকে রাজনীতিতে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানেই অক্ষরা স্পষ্ট করে বলেছেন যে, তিনি তাৎক্ষণিকভাবে রাজনৈতিক ময়দানে প্রবেশ করছেন না। তবে পরে সেই সিদ্ধান্ত নিতে পারেন। এখন কেরিয়ারের দিকেই তিনি মনোনিবেশ করতে চান।

তবে ভবিষ্যতে তিনি রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নিতে পারেন। এরপর অক্ষরা তাঁর রাজনৈতিক মতামত শেয়ার করে বলেন, নীতীশ কুমারের সরকারের অধীনে বিহারে অনেক কাজ হয়েছে। কেউ এটা বলতে পারবে না, এবং এতে কোনও সন্দেহ নেই যে নীতীশ কুমার ভালো কাজ করেননি এবং বিহারের উন্নয়নের চেষ্টা করেননি। অক্ষরা আরও বলেন, “প্রশান্ত কিশোর আমার বন্ধু, এবং সেও ভালো। তাই আমি এবারের ভোটের নির্বাচনের আগে জন স্বরাজ পার্টির প্রচারে যেতে পারি। তবে আমি বিজেপি থেকেও ফোন পেয়েছি। আমি প্রতিটি দলের প্রচারে যাব। আমি ভোজপুরি তারকা খেসারি লাল যাদবের হয়েও প্রচার চালাতে চাই।”

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স