স্মৃতি মান্ধানার পর বিয়ে নিয়ে মুখ খুললেন পলাশ মুচ্ছল, কী হুমকি দিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্মৃতির পর  ইন্সটাগ্রামে পোস্ট পলাশের। দিলেন হুমকিও। দীর্ঘ সময় পর স্মৃতি মান্ধানা বিয়ে ভাঙার খবর নিয়ে মুখ খোলেন। ইন্সটাগ্রামে স্টোরি একটি শেয়ার করে জানান তাঁর আর পলাশের বিয়ে হচ্ছে না। সেই পোস্টের কিছুক্ষণ পরেই পলাশও ইন্সটাগ্রামে স্টোরিতে একটি বার্তা দিয়েছেন।

পলাশ লিখেছেন, ‘আমি জীবনে মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এর পরেই তাঁকে নিয়ে শুরু হওয়া গুজব নিয়েও কড়া বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘আমার খুব ভয় করে যখন দেখি মানুষ কোনও ভিত্তিহীন গুজবে খুব দ্রুত প্রতিক্রিয়া দেন। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত এবং এটা আমি সামলে নেব। আমি আশা করছি, গসিপ পেয়ে সঙ্গে সঙ্গে বিচার করা থেকে বিরত থাকবে, সমাজ হিসেবে এটা কর্তব্য। তাও এমন একটা জায়গা থেকে গসিপটা এসেছে যার পরিচয় কখনও সামনে আসেনি। যারা আমার বিরুদ্ধে মিথ্যা এবং অবমাননাকর তথ্য শেয়ার করেছে, আমার টিম তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। এই কঠিন সময়ে যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ।”

এই প্রসঙ্গে উল্লেখ্য, স্মৃতির সঙ্গে পলাশের ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। বিয়ের দিনেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্মৃতির বাবা। হার্ট অ্যাটাকের মত সমস্যা দেখা দেওয়ায় বিয়েবাড়ি থেকে তাঁকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থগিত করা হয় বিয়ে।  তার পরেই পলাশের সঙ্গে মেরি ডিকোস্টার চ্যাট সামনে আসে । মেরি ডিকোস্টা নামে এক মহিলা বেশ কয়েকটি চ্যাটের স্ক্রিন শট শেয়ার করে অভিযোগ করেছিলেন পলাশ তাঁকে সাঁতার কাটতে  যাওয়ার কথা বলেছে। আরও একাধিক চ্যাট ভাইরাল হয়। অনেকেই বিয়ে ভাঙার নেপথ্যে পলাশের প্রতারণা করার কারণকেই সামনে এনেছে। এই নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি সুরকারকে। সেই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন পলাশ।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল