কানে উষ্ণ অভ্যর্থনা পেলেন ঐশ্বর্য-আরাধ্যা, বিজয়কে চূড়ান্ত অপমান উৎসবের কর্তৃপক্ষের

প্রাক্তন বিশ্বসুন্দরীকে একটি ফুলের স্তবক দিয়ে বরণ করা হচ্ছে। অভিনেত্রীর পরনে ছিল, ফয়েল প্রিন্ট সহ একটি কালো ট্রেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে (CANNES FILM FESTIVAL 2023) কেউ থাকুক না থাকুক, বলিউডের একজন পরিচিত মুখ থাকবেই থাকবে। মেয়ের জন্মের পর সেই এখন মায়ের সঙ্গী। কিছুদিন আগেই তাঁর ১১ বছরের কন্যা মিথ্যে খবর রটানোর অভিযোগে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, সঙ্গী ছিল বাবা অভিষেক বচ্চন। পরে ১১ টি ইউটিউব চ্যানেলকে আরাধ্যা সম্পর্কিত যাবতীয় তথ্য মুছে ফেলার নির্দেশ বিরুদ্ধে দেয় আদালত। সে যাই হোক, এখন সে মায়ের সঙ্গে কান ফেস্টিভ্যাল রয়েছেন। গতকাল রাতেই মুম্বই বিমানবন্দরে মায়ের হাত ধরে আড়ষ্ট মেজাজে দেখা যায় অভিষেক-ঐশ্বর্যের একমাত্র কন্যাকে। বলিউডের সর্বপ্রথম কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেন ঐশ্বর্য।

প্রতি বছরই তিনি আমন্ত্রণ পান উৎসবে। আর মেয়েকে নিয়ে চলে যান ফ্রান্সে। তবে উদ্বোধনের দিন দেখা গেল না তাঁকে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তাঁরা কান উৎসবে। এবং মা-মেয়ের যুগলকে কানে উষ্ণ অভ্যর্থনা জানালেন কতৃপক্ষ। একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রাক্তন বিশ্বসুন্দরীকে একটি ফুলের স্তবক দিয়ে বরণ করা হচ্ছে। অভিনেত্রীর পরনে ছিল, ফয়েল প্রিন্ট সহ একটি কালো ট্রেঞ্চ। পোশাকটি মাইকেল সিনকো দুবাইয়ের থেকে আনা হয়েছে। অভিনেত্রী আজ রাতে রেড কার্পেটে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।ঐশ্বর্য রাই বচ্চন, বছরের পর বছর ধরে কান ফিল্ম ফেস্টিভ্যালে নিয়মিত উপস্থিত হচ্ছেন৷ ২০১৪ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে, তিনি রবার্তো ক্যাভালির একটি সোনার মারমেইড গাউনে ভূষিত হয়েছিলেন। এবার দেখার পালা এই বছর তিনি কি সাজে ধরা দেন। এদিকে কানে এ বছর ডেবিউ করেছেন একাধিক বলিউড তারকা। যাঁদের মধ্যে আছেন, সারা আলি খান, এশা গুপ্তা, বিজয় ভার্মা, মানুষী চিল্লার, অনুষ্কা শর্মা, ম্রুনাল ঠাকুর। এছাড়াও রয়েছেন, বিঘ্নেশ শিবান, তামান্না ভাটিয়া, উর্বশী রাউতেলা। ইতিমধ্যেই সারা, মানুষী, উর্বশীর রেড কার্পেটের লুক ভাইরাল হয়েছে।

এদিকে কানে ডেবিউ করলেন বিগ বস খ্যাত জনপ্রিয় নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। তিনি কান অভিষেক সম্পর্কে তাঁর উত্তেজনা ভাগ করে নিয়ে বলেছেন, “আমি খুব কৃতজ্ঞ এবং কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হাঁটার জন্য সত্যিই উন্মুখ। মনে হচ্ছে আমি এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমার সংস্কৃতি এবং শিকড়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমি অত্যন্ত উত্তেজিত এবং আশা করি আমি সবাইকে গর্বিত করব।”

কিন্তু এখনও দেখা যায়নি অভিনেতা বিজয় ভার্মাকে। ধারণা তিনি গুজব গার্লফ্রেন্ড তামান্নার সঙ্গে হাঁটবেন। সম্প্রতি কানের একটি সাক্ষাৎকারে বিজয় বিস্ফোরক মন্তব্য করেন, জানালেন, “যখন আমি এখানে আসি, আমি জারা থেকে একটি জ্যাকেট কিনে এনেছিলাম, যা আমার সামর্থ্যের মধ্যে ছিল। তবে মূল অনুষ্ঠানের জন্য, আমাকে বলা হয়, আপনাকে পুরো স্যুট পরতে হবে। এরপর আমি কিছু স্টাইলিস্টদের কাছে জিজ্ঞাসা করি আমার জন্যে কিছু স্যুটের ডিজাইনার করতে পারবেন কিনা, কিন্তু তখন আমাকে রীতিমতো অপমান করে কিছু স্টাইলিস্ট! বলেন, ‘কে বিজয় ভার্মা? আমরা কাউকে সাজতে পারব না। এরপর আমার এক বন্ধু আমাকে জারা স্যুট উপহার দেন, যা আমি সকালের ফটোকলের জন্য পরেছিলাম। কেউ আমাকে লাল কার্পেটের জন্য একটি টাক্সেডো সেলাই করে দিয়েছে।” বিজয় মির্জাপুর, গলি বয়, ডার্লিংস এবং সম্প্রতি, দাহাদ- এর মতো প্রকল্পগুলির মাধ্যমে বিশিষ্ট হয়ে ওঠেন। পরবর্তীতে, তাঁকে দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স-এ দেখা যাবে। এদিকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে শেষ দেখা গিয়েছিল মণি রত্নমের ম্যাগনাম অপাস পোন্নিয়ান সেলভান-২- এ। যেটি বক্সঅফিসে দারুণ সাফল্য অর্জন করেছে।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের