চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

“উত্তর বনাম দক্ষিণ” চলচ্চিত্র বিতর্কে প্রথমবার মুখ খুললেন ঐশ্বর্য রাই বচ্চন

নিজস্ব প্রতিনিধি: উত্তর বনাম দক্ষিণী চলচ্চিত্র বিতর্কে প্রথমবার মুখ খুললেন অভিষেক বচ্চন ঘরণী ঐশ্বর্য রাই বচ্চন। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে, বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পন্ন্যিয়িণ সেলভান পার্ট ১’। ছবিটি তামিল ভাষায় নির্মিত হলেও মোট ৫ টি ভাষায় মুক্তি পাবে গোটা দেশ জুড়ে। স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মণিরত্নমের স্বপ্নের প্রকল্প এটি। প্রায় ৫ বছর ধরে তিনি তৈরি করেছেন তাঁর সাধের প্রকল্প। ঐতিহাসিক চোল রাজত্বের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে এই ছবি। ‘পন্ন্যিয়িণ সেলভান’ উপন্যাস থেকেই গৃহীত এই ছবি। এই ছবিতে অভিনয় করছেন, বলিউডের নীল মণি রাই সুন্দরী তথা বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চন। আর এই ছবির সুবাদেই বর্তমানে সংবাদের খুবই চর্চায় রয়েছেন অভিনেত্রী। এমনকি অন্যান্য তারকাদের মতো তিনিও তাঁর আসন্ন ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন। মণি রত্নম পরিচালিত এই ছবিতে ঐশ্বর্যকে দেখা যাবে রাজ নন্দিনীর ভূমিকায়। তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সম্প্রতি, ঐশ্বর্যকে ‘পন্ন্যিয়িণ সেলভান’ এর একটি প্রি-রিলিজ ইভেন্টে, চলমান উত্তর বনাম দক্ষিণ বিতর্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। আর এই প্রসঙ্গে ঐশ্বর্য বললেন, “এই বিষয়ে সবাইকে একটা কথাই বলব, আমাদের (শ্রোতা এবং শিল্পীদের) প্রচলিত চিন্তাভাবনা থেকে সরে আসা উচিত।”

Ponniyin Selvan-এর প্রি-রিলিজ ইভেন্ট চলাকালীন, ঐশ্বর্য আরও বলেন, “আমি মনে করি এখনই একটি দুর্দান্ত সময়, সমস্ত বাধা (উত্তর ও দক্ষিণের) কাটানোর। মানুষের আমাদের সিনেমাকে জাতীয়ভাবে মনে করা উচিত। তাঁরা ভারতের প্রতিটি অংশ থেকে সিনেমা দেখতে চায়। ভারত জুড়েই সিনেমা। তাই আমি মনে করি আমাদের এই প্রচলিত চিন্তাধারা থেকে সরে আসতে হবে, আমাদের দর্শক, আমাদের শ্রোতা এবং আমাদের পাঠকদেরও সেই দৃষ্টিভঙ্গিতে না যেতে সাহায্য করতে হবে। আজ একটি দুর্দান্ত সময় যখন এটি সবার কাছে অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছে। লোকেরা সারা দেশের সিনেমাকে আলিঙ্গন করছে।”

ঐশ্বর্য রাই বচ্চন মণি রত্নমের পুন্ন্যিয়াণ সেলভানের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন। ঐশ্বর্যের পাশাপাশি, পন্ন্যিয়িণ সেলভানের প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, ত্রিশা, কার্তি, জয়ম রবি এবং প্রকাশ রাজ। ছবির সুর ও আবহ সঙ্গীত করেছেন সুরকার এ আর রহমান।

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ