ক্রাইম পেট্রোলে ১৫ এপিসোডের জন্যে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অজয় দেবগন

সম্প্রতি সনি টিভির ক্রাইম শো ' ক্রাইম পেট্রোল' -এর মাধ্যমে সঞ্চালনায় ডেবিউ করেছেন অভিনেতা অজয় দেবগন। আগে শোয়ের সঞ্চালক ছিলেন অনুপ সোনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের টিভি শোয়ে সঞ্চালক হিসেবে কেরিয়ার শুরু করা প্রথম নয়। অমিতাভ বচ্চন, সলমন খান, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমারের মতো বহু তারকা টিভি শোয়ে সঞ্চালনা করেছেন, বর্তমানে করছেনও। সম্প্রতি সনি টিভির ক্রাইম শো ‘ ক্রাইম পেট্রোল’ -এর মাধ্যমে সঞ্চালনায় ডেবিউ করেছেন অভিনেতা অজয় দেবগন। আগে শোয়ের সঞ্চালক ছিলেন অনুপ সোনি। তাঁকে সরিয়ে অজয় দেবগনকে শোয়ের উপস্থাপক করা হয়েছে। অভিনেতা তাঁর বেশিরভাগ ছবিতেই পুলিশের ভূমিকায় অভিনয় করছেন। সেই চিন্তাভাবনা থেকেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অভিনেতা শোয়ের ১৫ পর্বের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন। জানেন, এপিসোড পিছু কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি? ছোট পর্দায় বলিউড তারকাদের আগমন হলেই তাঁদের পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হয়।

এক্ষেত্রে অজয় দেবগনের পারিশ্রমিক নিয়েও চর্চা হচ্ছে। এমন আবহে জানিয়ে দিই, অভিনেতা ১৫ পর্বের জন্যে মোট ৯০ কোটি টাকা পারিশ্রমিক চুক্তিবদ্ধ হয়েছেন। অর্থাৎ তিনি প্রতি এপিসোডে ৬ কোটি টাকা করে নেবেন। আর এর মাধ্যমে তিনি বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত টিভি উপস্থাপকদের একজন হলেন। যদিও তালিকার শীর্ষে রয়েছেন সলমান খান।  যিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে বিগ বস সঞ্চালনা করছেন।

তিনি শোয়ের প্রতি সপ্তাহের জন্যে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সুতরাং চার মাস ব্যাপী শোয়ের জন্যে তিনি মোট ২৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এরপর অমিতাভ বচ্চনও ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র প্রতিটি সিজনের জন্য ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। প্রতি সপ্তাহের জন্যে তাঁকে ১৫-২০ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এবার এই তালিকায় প্রতি পর্বের জন্যে ৬ কোটি টাকা আয় করে তালিকায় তৃতীয় পজিশন পেলেন অজয়। তবে টিভি সঞ্চালকদের মধ্যে করণ জোহর হলেন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা, যিনি ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের জন্য ২৫ কোটি টাকার বেশি আয় করেছেন। অজয়ের চলচ্চিত্র নির্মাতা বন্ধু রোহিত শেট্টি এই তালিকার পরবর্তী স্থানে রয়েছেন, যিনি ‘খতরোঁ কে খিলাড়ি’-র সর্বশেষ সিজনের জন্য ১২-১৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস