প্রকাশ্যে অজয়- জ্যোতিকার হাড়হিম করা ‘শয়তান’-এর টিজার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল পরিচালক বিকাশ বহেলের পরবর্তী বলিউড ছবি ‘শয়তান’-এর টিজার। হরর থ্রিলারটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, আর মাধবন ও জ্যোতিকা । ৯১ সেকেন্ডের টিজারটিতে রয়েছে  হাড়হিম করা বিভিন্ন দৃশ্য। একথায় টিজার মুক্তির পরেই দর্শকদের মনে ভয় ধরিয়ে দিয়েছে ‘শয়তান’।

‘শয়তান’-এর টিজারটি মাধবনের একটি ভয়েস-ওভার দিয়ে শুরু হয় । তিনি বলেন,’ তারা বলে পৃথিবী বধির। তারপরও তারা আমার প্রতিটি শব্দ অনুসরণ করে। আমি অন্ধকার, এবং প্রলোভন, অশুভ প্রার্থনা থেকে নিষিদ্ধ মন্ত্র পর্যন্ত নয়টি বৃত্ত শাসন করি।‘টিজারের শেষে মাধবনের দুষ্টু হাসি অজয় এবং জ্যোতিকা তার মুখোমুখি হতে ভয় পাচ্ছে। এই টিজারে কালা জাদুর নানা সামগ্রী  দেখা গিয়েছে। আগামী ৮ মার্চ মুক্তি পাবে ‘শয়তান’। যদিও নির্মাতারা  সিনেমার প্রেক্ষাপটি গোপন রেখেছেন।  টিজারটি শেয়ার করে অজয় তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ” সে জিজ্ঞাসা করবে তোমাকে… একটা খেলা আছে, খেলবে? কিন্তু ওর কথায় কান দিলেই বিপদ!”

উল্লেখ্য, জিও স্টুডিও, অজয় দেবগন ফিল্মস এবং প্যানোরামা স্টুডিওজ ইন্টারন্যাশনাল প্রযোজিত এই সিনেমার মাধ্যমে জানকি বোদিওয়ালা আত্মপ্রকাশ করবেন । ছবিটি প্রযোজনা করেছেন অজয়, জ্যোতি দেশপাণ্ডে, কুমার মঙ্গত পাঠক এবং অভিষেক পাঠক। দেবী শ্রী প্রসাদ ছবিটির সংগীত রচনা করেছেন। অজয় দেবগনকে শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালে ভোলায়, তামিল ছবি ‘কাইথি’র রিমেকে।

‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা মঞ্জুর’ , বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…