আচমকাই রেগে গিয়ে ভক্তের ফোন ছুঁড়ে বিতর্কের মুখে অজিথ

অজিথের অলক্ষে একজন ভক্ত তাঁর ভিডিও তুলতে শুরু করলে, অভিনেতা সঙ্গে সঙ্গে তাঁর কাছে গিয়ে ফোন কেড়ে নেয় এবং সেই ভিডিও মুছে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের নানান ধরণের ভিডিও প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়াকে কব্জা করে রাখে। তাঁদের ভাল-মন্দ সব ভিডিওই চর্চায় থাকে নেট পাড়ার। আর যদি কোনও বিস্ফোরক ভিডিও একবার ভাইরাল হয়, তাহলে তো কথাই নেই! তামিল সুপারস্টার অজিথ কুমার, দক্ষিণের তারকারা কম-বেশি সবাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, একমাত্র অজিথ বাদে। অভিনেতা একবার নিজেই জানিয়েছিলেন, তিনি নাকি মোবাইল ফোনও ব্যবহার করেন না।

ডিজিটাল মিডিয়া তেও তিনি খুব একটা বেশি সক্রিয় নন। পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবনে পরিবারের সঙ্গেই থাকতে ভালবাসেন তিনি। ভক্তদের সঙ্গেও তিনি খোলামেলাভাবে মেশেন।কিন্তু সম্প্রতি একজন ভক্তের সঙ্গেই অদ্ভুত ব্যবহার করলেন অভিনেতা। তামিল সিনেমার শীর্ষস্থানীয় সুপারস্টার হওয়া সত্ত্বেও তিনি নিজের যেকোনও আপডেট গোপনে রাখারই চেষ্টা করেন। সেই কারণেই বারবার বিতর্কে পড়তে হয় অভিনেতাকে। এই মূহুর্তে অজিথ, তাঁর স্ত্রী শালিনী এবং পরিবারের সঙ্গে দুবাইতে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকেই তাঁর একাধিক ভিডিও প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে। দিন কয়েক আগে জাহাজে ভক্তদের সঙ্গে অজিতের সময় কাটানোর ভিডিও ভাইরাল হয়েছিল।

এবার একটি ভাইরাল ভিডিওতে দেখা গেল, অজিথের অলক্ষে একজন ভক্ত তাঁর ভিডিও তুলতে শুরু করলে, অভিনেতা সঙ্গে সঙ্গে তাঁর কাছে গিয়ে ফোন কেড়ে নেয় এবং সেই ভিডিও মুছে দেন। অজিতের এমন আচরণে ক্ষুব্ধ নেটপাড়া। রীতিমতো তাঁকে সমালোচনার মুখে ফেলে দিয়েছে। তবে এই প্রথম নয়, কয়েক বছর আগে, অজিথ এমন এক ভক্তের ফোন ধরেছিলেন যিনি মহামারী চলাকালীন ভোট কেন্দ্রে তাঁর ছবি তোলার চেষ্টা করছিলেন। মহামারী প্রোটোকল ভেঙে ফেলায় সেই সময় অজিথ খুবই ক্ষুব্ধ হয়েছিলেন। অভিনেতা জনসাধারণের নজর থেকে নিজেকে দূরে রাখেন, তাঁর কোনও চলচ্চিত্রের অনুষ্ঠানে তিনি যোগ দেন না, চলচ্চিত্রের প্রচারও করেন না। এগুলো ছাড়াও, তার চলচ্চিত্রগুলি ব্লকবাস্টার হয়ে ওঠে।কাজের ফ্রন্টে, অজিথকে শেষবার থুনিভুতে দেখা গিয়েছিল, যা মিশ্র পর্যালোচনা পেয়েছিল।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা