করিশ্মার জন্যই আজও অবিবাহিত অক্ষয় খান্না, জানুন তাঁদের ব্যর্থ প্রেমকাহিনী

সেই সময়ে করিশ্মার কেরিয়ার ছিল উর্ধ্বগগনে, তাই মেয়ের তুলনায় কম সফল অভিনেতার সঙ্গে বিয়ের দিতে রাজি হননি ববিতা, তাই পত্রপাঠ বিয়ের আর্জি খারিজ করে দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের নামজাদা অভিনেতা অক্ষয় খান্না, যিনি প্রয়াত কিংবদন্তি অভিনেতা বিনোদ খান্নার একমাত্র পুত্র। বলিউডের একঝাঁক ব্লকবাস্টার চলচ্চিত্র তাঁর ঝুলিতে বর্তমান। এত সুঠাম চেহারার অভিনেতা, প্রতিভাবান, তবু আজও বেচলর অক্ষয় খান্না, বিয়ে করেন নি? কিন্তু কেন জানেন কী! শোনা যায়, অক্ষয়ের বয়ে না করার কারণ বলিউডের কাপুর খানদানের বড় কন্যা অভিনেত্রী করিশ্মা কাপুর। একসময় বলিউডের রানির প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন অক্ষয় খান্না। নব্বইয়ের দশকে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার অভিনেত্রী হলেন করিশ্মা কাপুর। যাঁর অভিনীত একাধিকবার সিনেমা আজও সমান চর্চিত। যেমন চুলবুলি, তেমনি সুন্দরী ছিলেন তিনি।

সেই করিশ্মার সঙ্গেই ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন অভিনেতা। শুধু তাই নয়, করিশ্মা কে ভালবেসে জীবনের সবকিছু সঁপে দিয়েছিলেন তিনি। কিন্তু বিনিময়ে পেয়েছিলেন ধোঁকা, কাপুর বংশের ঘাড় ধাক্কা। ঠিক কী হয়েছিল, কেন অক্ষয়, করিশ্মার সম্পর্কের পরিপূর্ণতা পেল না? হ্যাঁ, আজ জানাবো বলিউডের এক করুণ প্রেম কাহিনীর কথা, যা কাঁদিয়ে দিতে বাধ্য আপনাকেও। অভিনেতা অক্ষয় খান্নার জীবনে অভিনয়ই ছিল সবকিছু। তাঁর ব্যক্তিগত জীবন ছিল একেবারেই সীমাবদ্ধ। তবে হ্যাঁ, এত প্রতিভাবান নায়কের প্রেমে পড়েননি কেউ, তা বলা বোধহয় ভুল। একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়ালেও ভালবাসতেন কেবল বলিউডের লোলোকেই। যার জন্যে সারাজীবন অবিবাহিতই থেকে গেলেন তিনি।

করিশ্মাও মন দিয়েছিলেন অক্ষয়কে, সেইমতো অভিনেতার বাবা বিনোদ খান্না করিশ্মার বাড়িতে তাঁদের বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। তাঁদের সম্পর্ক অনেকদূর এগোলেও পরিণতি পায়নি। জানা যায়, অক্ষয় করিশ্মার সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন করিশ্মার মা ববিতা কাপুর। তিনিই নাকি নিজের বড় মেয়ের জন্যে অক্ষয়কে জামাই করতে রাজি হননি। সেই সময়ে করিশ্মার কেরিয়ার ছিল উর্ধ্বগগনে, তাই মেয়ের তুলনায় কম সফল অভিনেতার সঙ্গে বিয়ের দিতে রাজি হননি ববিতা, তাই পত্রপাঠ বিয়ের আর্জি খারিজ করে দেন তিনি। ভেঙে যায় তাঁদের বিয়ে। আজ যদি সবকিছু ঠিক থাকতো অক্ষয়- করিশ্মা এক হতেন। আসলে মেয়ের উজ্জ্বল কেরিয়ার ছেড়ে কখনই মেয়েকে বিয়ে দিয়ে অভিনয় ছেড়ে সংসার করতে দিতে চান নি ববিতা, সেটাই প্রকৃত কারণ।

করিশ্মার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে অভিনেত্রী তারা শর্মা এবং রিয়া সেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন অক্ষয় খান্না। কিন্তু কোনটাই বিয়ে পর্যন্ত গড়ায় নি, হয়তো বা করিশ্মাকেই ভালোবেসে চিরকাল কাটিয়ে দেবেন তিনি, সেই উদ্দেশেই বিয়ে করেন নি অভিনেতা। একবার অভিনেতাকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি এখনও কেন বিয়ে করেন নি, উত্তরে তিনি বলেছিলেন, নিজেকে ম্যারেজ মেটিরিয়াল বলেই মনে করেন না তিনি। বিয়ের জন্যে যা যা প্রতিশ্রুতি দিতে হবে, তা তিনি চান না। তাই আজীবন অবিবাহিতই রয়ে গেলেন অভিনেতা।

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর