কমেডি না থ্রিলার! হলিউড ছবির অনুকরণে তৈরি ‘হাউজফুল ৫’, টিজারেই মিলল ইঙ্গিত

এরপর টিজারটি মারাত্মক মোড় নেয়, যখন ক্রুজের মধ্যে একজনের দেহ উদ্ধার হয়। যা সেখানে উপস্থিত সকলকে হতবাক করে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! মুক্তি পেল ‘Houseful 5’-এর টিজার। ভারতীয় ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউজফুল’। ২০১০ সালে ৩০ এপ্রিল মুক্তি পেয়েছিল ছবিটি। যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করে ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, লারা দত্ত এবং দীপিকা পাড়ুকোন। কমেডি ভরপুর ছবিটি বক্সঅফিসে ও দুর্দান্ত সাফল্য অর্জন করেছিল। ভক্তদের থেকে প্রচুর ভালবাসা পেয়েছিল ছবিটি। এরপরেও ছবিটির চারটি ফ্র্যাঞ্চাইজি মুক্তি পেয়েছিল। আর সবকটি ছবিই ভক্তদের মন জয় করেছে। এবার অপেক্ষার পালা শেষ। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’। আজ এই সিরিজের ১৫ বছরের পূর্তিতে প্রকাশ্যে এল ‘হাউসফুল ৫’-এর রহস্যময় টিজার।

টিজারের শুরুতেই একটি ক্রুজ জাহাজের মধ্যে ছবির পুরো কাস্টের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। যেখানে আছেন, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, সোনম বাজওয়া, ফারদিন খান, শ্রেয়াস তালপাড়ে, চিত্রাঙ্গদা সিং, ডিনো মোরিয়া, ফারদিন খান, রঞ্জিত, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত এবং নানা পাটেকর প্রমুখ। ছবির ‘লাল পরী’ গানটি টিজার জুড়ে বেজেছে। এরপর টিজারটি মারাত্মক মোড় নেয়, যখন ক্রুজের মধ্যে একজনের দেহ উদ্ধার হয়। যা সেখানে উপস্থিত সকলকে হতবাক করে দেয়। যা দেখে মনে হচ্ছে, হাউসফুল 5, একটি থ্রিলার ছবি হতে চলেছে। পাশাপাশি এক অসাধারণ কমেডির মোড়ও রয়েছে।

 

এই ছবিটি পরিচালনা করেছেন তরুণ মনসুখানি এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এর আগে, বিখ্যাত হলিউড কমিক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার ‘মার্ডার মিস্ট্রি’ নামে একটি ছবি তৈরি করেছেন। যার মধ্যে ছিল একই রকমের ঘাতক মোড়। এটি ছিল জেনিফার অ্যানিস্টন অভিনীত একটি কমেডি ছবি। মনে হচ্ছে, হাউসফুল ৫ – এর কাহিনী এখান থেকেই অনুসরণ করা হয়েছে। হলিউড ছবিতে অ্যাডামের চরিত্রটি পেশায় একজন পুলিশ অফিসার দেখানো হয়েছিল। যে নিজের মতো করে এই খুনের রহস্য সমাধানের চেষ্টা করে। হাউজফুলেরো অক্ষয়ের চরিত্রটি এমন কিছু হবে কিনা, তা জানতে ছবির রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অক্ষয় কুমারের ছবি ‘হাউজফুল ৫’ আগামী ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল