ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের গল্প নিয়ে আসছেন অক্ষয়

ছবিটি প্রযোজনা করেছেন জিও স্টুডিয়োজ প্রধান বিং দীনেশ বিজন। এই ছবির হাত ধরে ডেবিউ করবেন বীর পাহাড়িয়া। অভিষেক কাপুর এবং সন্দীপ কেলওয়ানি পরিচালকের আসনে থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছবি ফ্লপ হলেও একই বছরে একাধিক ছবি মুক্তির নেশা অক্ষয়ের বহুকাল ধরেই। বলিউডের একমাত্র পরিশ্রমী অভিনেতা অক্ষয় কুমার। তাঁর ডেইলি লাইফস্টাইল প্রতিনিয়ত ভক্তদের অনুপ্রাণিত করে চলেছে। আজ গান্ধি জয়ন্তী উপলক্ষে ভক্তদের বিশেষ চমক দিলেন অক্ষয় কুমার। টিজার দিয়ে ঘোষণা করলেন তাঁর আগামী ছবি স্কাই ফোর্সের কথা। এটি আগামী বছর গান্ধি জয়ন্তীতে মুক্তি পাবে।

আজ কেবল গান্ধি জয়ন্তী নয়, ভারতের আরেক কৃতি সন্তান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীও বটে। আর এই বিশেষ দিনেই অক্ষয় কুমার তাঁর আগামী ছবি স্কাই ফোর্সের কথা ঘোষণা করলেন। এই ছবিটি ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের গল্প বলবে। ষাটের দশকে ভারত-পাক যুদ্ধের সময় যে এয়ার স্ট্রাইক হয়েছিলেন সেটাই গল্পে ফুটিয়ে তোলা হবে। যখন লাল বাহাদুর শাস্ত্রী দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখনই ঘটে এই ঘটনা। ছবিটি আগামী বছর গান্ধি জয়ন্তীর দিনেই মুক্তি পাবে। অভিনেতাকে আগামীতে দেখা যাবে ‘মিশন রানিগঞ্জ’-এ। এটাই বছরের শেষ ছবি তাঁর।

সেটাও দেশের একজন বিখ্যাত মানুষের জীবনীর উপর নির্ভর করে নির্মিত। OMG ২ ছবির সাফল্যের পর এবার বড় চমক দিলেন অক্ষয়। আবারও দেশপ্রেমের ছবি নিয়ে আসছেন তিনি। তাঁর আগামী স্কাই ফোর্স ছবিতে তুলে ধরা হবে সেই সমস্ত ভারতীয় বীর সেনা জওয়ানদের কথা যাঁরা পাকিস্তানের উপর অতি দক্ষতার সঙ্গে প্রথম এয়ার স্ট্রাইক করেছিলেন। ভারত পাক যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রীর অনুপ্রেরণায় জওয়ানদের দৃষ্টিভঙ্গির ক্লিপ দেখা যায় এখানে। ভিডিওটি পোস্ট করে অক্ষয় লিখেছেন, ‘আজ গান্ধী শাস্ত্রী জয়ন্তী গোটা দেশ জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান করছে। আর তাই এই দিনের থেকে ভালো দিন আর কীই বা হতে পারত স্কাই ফোর্সের দুর্দান্ত গল্পের কথা ঘোষণা করার জন্য। ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের অজানা কথা। ভালোবাসা দেবেন, হয় হিন্দ, জয় ভারত।’ ছবিটি প্রযোজনা করেছেন জিও স্টুডিয়োজ প্রধান বিং দীনেশ বিজন। এই ছবির হাত ধরে ডেবিউ করবেন বীর পাহাড়িয়া। অভিষেক কাপুর এবং সন্দীপ কেলওয়ানি পরিচালকের আসনে থাকবেন।

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান