মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

'ধুরন্ধর'-এ প্রশংসিত অভিনয়ের জন্যে এখন সাফল্যের শীর্ষে রয়েছেন অক্ষয় খান্না। সেই আনন্দে এবার মুম্বইয়ের অভিজাত এলাকা মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ধুরন্ধর’-এ প্রশংসিত অভিনয়ের জন্যে এখন সাফল্যের শীর্ষে রয়েছেন অক্ষয় খান্না। সেই আনন্দে এবার মুম্বইয়ের অভিজাত এলাকা মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অভিনেতা। প্রতিবেদন অনুসারে, চলতি মাসেই তিনি এই লেনদেনটি করেছেন। তাঁর ফ্ল্যাটটি মালাবার হিল রোডের ৩০ লিটল গিবস-এ অবস্থিত। যেখানে বলিউডের আরও অনেক সেলিব্রিটির ঠিকানা রয়েছে।

জানা গিয়েছে, অ্যাপার্টমেন্টটি ২,৫১৬.৮৪ বর্গফুট জুড়ে বিস্তৃত। যার কার্পেট এরিয়া ২,৩৪১.৩৯ বর্গফুটের, ব্যালকনি ১৭৫.৪৫ বর্গফুটের। সঙ্গে তিনটি পার্কিং ইউনিটও রয়েছে। মহারাষ্ট্রের ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আইজিআর)-এর ওয়েবসাইটে দেওয়া নথি অনুসারে, এই লেনদেন ১.৯৯ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি ​​প্রদান করা হয়েছিল। মালাবার হিল মুম্বইয়ের অন্যতম অভিজাত আবাসিক এলাকা। এখান থেকে নেপিয়ান সি রোড, ওয়ালকেশ্বর রোড এবং পেডার রোডের মতো প্রধান সড়কগুলিতে সহজেই যাওয়া যায়। মেরিন ড্রাইভ, নারিমান পয়েন্ট এবং কোলাবাসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেও সহজে যাওয়া যায়। তাই এই জায়গাটি সেলিব্রিটিদের অন্যতম পছন্দের জায়গায়।

‘ধুরন্ধর’ ছবিতে ‘রহমান ডাকাইত’ চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না। যদিও তাকে ‘ধুরন্ধর পার্ট ২’-তে দেখা যায়নি। প্রথম পার্টে রণবীরের পাশাপাশি অক্ষয়ের ভূমিকাও বেশ প্রশংসিত হয়েছে। সেই সম্মানটা তিনি নব্বই দশকে্র সময়ে একক ছবিতে অভিনয় করেও পাননি। তাই এখন অভিনেতা বর্তমানে সাফল্যের চূড়ায় আছেন। তবে ‘দৃশ্যম’ এবং ‘সেকশন ৩৭৫’-এর মতো ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। যদিও অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই লাইমলাইটের আড়ালে রাখেন। যাই হোক, পরবর্তী কোন ছবিতে দেখা যাবে তাঁকে তা এখনও জানা যায়নি। সেই অপেক্ষায় ভক্তরা। 

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক