চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়েতে মোট ৫ টি অনুষ্ঠানের আয়োজন করেছেন আলি-রিচা

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সুখবর। মাস দুয়েক আগেই নিজেদের বিয়ের কথা সুনিশ্চিত করে ছিলেন, বলিউডের অন্যতম পাওয়ারফুল জুটি অভিনেত্রী রিচা চাড্ডা (RICHA CHADHA) ও অভিনেতা আলি ফজল (ALI FAZAL)। চলতি মাসেই তাঁরা দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন। শোনা গিয়েছিল, তাঁদের বিয়েতে অতিথির সংখ্যা হবে মাত্র ৪০০ জন। তবে বিয়ের দিন নয়, তাঁরা তাঁদের রিসেপশনে আমন্ত্রণ করবেন ৪০০ জন অতিথিকে। দিল্লি এবং মুম্বাইতে তাঁরা জমকালো বিয়ে এবং রিসেপশনের পরিকল্পনা করেছেন। সেপ্টেম্বরের শেষের দিকেই গাঁটছড়া বাঁধতে প্রস্তুত দম্পতি৷ ইতিমধ্যেই তাঁদের বিয়ের সব প্রস্তুতি তুঙ্গে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হবে।

জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেলে বসছে আলি ফজল ও রিচা চাড্ডার বিবাহ আসর। তাঁদের বিয়ে তো নয়, এ তো একেবারে আনন্দের অনুষ্ঠান। গোটা এক সপ্তাহ ধরে চলবে তাঁদের বিবাহ অনুষ্ঠান। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দিল্লিতে বসবে তাঁদের বিবাহ আসর আর অক্টোবরের প্রথম সপ্তাহে মুম্বইয়ে বসবে তাঁদের রিসেপশন। সুতরাং বুঝতেই পড়ছেন, এখন কপত-কপতি নিজেদের বিয়ের উন্মাদনায় সপ্তম সাগরে ভাসছেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তাঁদের বিয়ে শুরু হবে এবং তাঁদের বিয়ে শেষ হবে অক্টোবরের শুরুতে মুম্বইতে জাঁকজমকপূর্ন রিসেপশনের মাধ্যমে। ২০২০ সালের এপ্রিলেই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু একদিকে মহামারীর ভয়াবহতা এবং অন্যদিকে কাজের প্রতিশ্রুতির কারণে তাঁদের বিয়ে বেশ কয়েকবার বিলম্বিত হয়েছে। তবে আর নয়, অবশেষে চলতি মাসেই বিয়ে করছেন এই জুটি।

আলি-রিচা তাঁদের বিয়ের জন্য মোট পাঁচটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, যার মধ্যে একটি সঙ্গীত অনুষ্ঠান, একটি বিবাহ এবং তিনটি রিসেপশন পর্ব। তবে বিয়ের আগে, দম্পতি ছবির শুটিং শেষ করবেন। রিচা চাড্ডা এবং আলি ফজল বহু বছর ধরে একে অপরের সঙ্গে ডেটিং করছেন। ২০১২ সালে তাঁদের ফুকরে সিনেমার শ্যুটিং চলাকালীন দেখা, তারপরেই প্রেম। আর খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে প্রস্তুত তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ