ঢিলেঢালা পোশাক একেবারে না পসন্দ, আঁটোসাঁটো পোশাকে বেবিবাম্প ফ্লন্ট করছেন আলিয়া

মা হবেন বলেই যে সবসময় ঢিলেঢালা পোশাক পরতে হবে এই ধারণায় বিশ্বাসী নন আলিয়া। আত্মবিশ্বাসের সঙ্গে তাঁকে দেখা গেল বেবিবাম্প ফ্লন্ট করতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত মাসেই মা হতে চলার খবর দিয়েছেন আলিয়া ভাট। মা হওয়ার খবর দেওয়ার পর থেকে তাকে একবারও কাজ থেকে দূরে থাকতে দেখা যায়নি। বরং সবসময় কাজ নিয়েই ব্যাস্ত সে। আর তাঁর জীবনের এই বিশেষ খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে নিয়ে নেটিজেনদের আগ্রহ দ্বিগুণ হয়েছে। সবাই এখন আলিয়াকে সামনে দেখতে পেলেই তাঁর বেবিবাম্প খুঁজতে ব্যাস্ত। তবে এখনো সেভাবে মেটারনিটি লুকে ধরা দেননি আলিয়া। ‘ডার্লিংস’ এর প্রচারে তাঁকে দেখা গিয়েছিল হলুদ রঙের সূর্যমুখির মত পোশাকে। 

তবে মা হবেন বলেই যে সবসময় ঢিলেঢালা পোশাক পরতে হবে এই ধারণায় বিশ্বাসী নন আলিয়া। আত্মবিশ্বাসের সঙ্গে তাঁকে দেখা গেল বেবিবাম্প ফ্লন্ট করতে। সঙ্গে ছিলেন স্বামী রণবীর কাপুরও। এদিন নস্যি রঙের ফুলহাতা একটি ড্রেসে দেখা গিয়েছিল আলিয়াকে। শনিবার সক্কাল সক্কাল এভাবেই সকলের সামনে ধরা দিয়েছেন এবং পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন আলিয়া। স্বামী রণবীরের সঙ্গে এদিন পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। 

বিয়ের পর থেকে একদিনের জন্যও কাজ থেকে ছুটি নেননি আলিয়া ও রণবীর। সদ্য আলিয়া শেষ করেছেন গ্যাল গ্যাডট এর সঙ্গে হলিউডের ছবি ‘হার্ট অব স্টোন’ এর কাজ। অন্যদিকে শেষ করেছেন করণ জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ ছবির কাজও। অন্যদিকে রণবীর চারবছর পর বড়পর্দায় ফিরেছেন আর তারপর একে একে মুক্তি পাচ্ছে তাঁর ছবি। আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে বেশ ব্যাস্ত তাঁরা। কারণ এই ছবিই তাঁদের দুজনের প্রথম একসঙ্গে অভিনীত ছবি। তাই এই কাজ থেকে সামান্য কিছুদিনের ছু্টি বের করে নিয়ে ভ্যাকেশনে যাবেন তাঁরা। হানিমুন হয়নি তাঁদের। কিন্তু তাতে কী? বেবিমুন তো যাওয়াই যায়। এবার তারই প্রস্তুতি নিচ্ছেন ‘রালিয়া’।   

ক্রিকেট মাঠে মর্মান্তিক পরিণতি! পিচ রোলারের নীচে চাপা পড়ে মৃত্যু শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

নিম্নমানের হওয়ায় Everest ও লালজির হিং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের