সে কি কাণ্ড! স্বামী রণবীরের সঙ্গে শ্রদ্ধার প্রেম দেখে খুশিতে ডগমগ আলিয়া

ছবিটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি। ছবির মাধ্যমেই বলিউডে প্রথমবার জুটি বাঁধলেন রণবীর এবং শ্রদ্ধা। তাঁদের সিজলিং কেমিস্ট্রি ধরা পড়তে চলেছে এই ছবিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের ক্ষরা কাটিয়ে নতুন বছরে একেবারে খোশ মেজাজে ফিরছে বলিউড। শুরুতেই ঝটকা শাহরুখ-দীপিকার পাঠান। যার ট্রেলর নতুন বছরের শুরুতে একেবারে চমকে দিয়েছে ভক্তদের। এছাড়াও চলতি মাসেই একাধিক ছবির ট্রেলর রিলিজ হয়েছে। রবিবার মুক্তি পেয়েছে, অক্ষয়-ইমরান হাসমির ‘সেলফি’, সোমবার সকালে মুক্তি পেল সারা আলি খানের ‘এ ওয়াতান মেরে ওয়াতান’-এর ট্রেলর। এর ঠিক কিছুক্ষণ পরেই মুক্তি পেল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তু ঝুঠি মে মক্কর’। লাভ রঞ্জনের পরিচালিত এই ছবির টিজার, প্রথম লুক, এবং ছবির নাম অনেকদিন আগেই ঘোষণা করা হয়েছে। এদিন মুক্তি পেল ছবির ট্রেলর। ট্রেলারটি সেলিব্রিটি সহ সকল মহলেই দারুণ সাড়া পেয়েছে।

আগামী ৮ মার্চ বক্সঅফিস কাঁপাতে চলেছে এই ছবি। ছবিটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি। ছবির মাধ্যমেই বলিউডে প্রথমবার জুটি বাঁধলেন রণবীর এবং শ্রদ্ধা। তাঁদের সিজলিং কেমিস্ট্রি ধরা পড়তে চলেছে এই ছবিতে। ট্রেলারে দেখা গিয়েছে, রণবীর এবং শ্রদ্ধার প্রেমটা তো হয়ে গিয়েছে, কিন্তু ব্রেকআপ করতেই পারছেন না তাঁরা! উল্টে একাধিক পরিস্থিতির মুখে পড়ে রীতিমতো ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে তাঁদের। এবার? কী করবেন তাঁরা? তা জানতে অবশ্যই ছবি মুক্তির জন্যে অপেক্ষা করতেই হবে। প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলরে বর্তমান সময়ের সম্পর্ক নিয়ে দুটি দারুণ লাইনও শোনা গিয়েছে।

‘আজকাল সম্পর্কে যাওয়া সহজ কিন্তু তার থেকে বেরোনো নয়। সম্পর্ক তৈরি করাও সহজ, সেটা ভাঙা নয়।’ ট্রেলার দেখে স্পষ্ট, দুই অভিনেতার কেউই সিরিয়াসলি সম্পর্কে জড়াতে চাননি। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে রণবীর বলেছিলেন, ‘বয়স হয়ে যাচ্ছে। হয়তো এটাই আমার শেষ রোমান্টিক কমেডি ঘরানার ছবি হবে।’ এবার দেখার পালা, শ্রদ্ধার সঙ্গে তাঁর কেমিস্ট্রি কতটা হিট হয়। অন্যদিকে স্বামীর ছবির ট্রেলর স্ত্রী আলিয়া ভাট ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, তাঁর দেখা ‘সবচেয়ে প্রিয়’ ট্রেলার এটি। আলিয়া টিজেএমএম ট্রেলার শেয়ার করে লিখেছেন, “সত্যিই আমার সবচেয়ে পছন্দের একজন। ৮ মার্চ, ২০২৩-এ সিনেমা হলে দেখা হবে।” ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে রণবীর-শ্রদ্ধা একে অপরের প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে একে অপরের সঙ্গে কাজ করা দারুণ আনন্দের ছিল।

 

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি