চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই রণবীরকে ‘খতরনক’ মনে হচ্ছে আলিয়ার, শ্বশুরবাড়িতে ঠিক আছেন তো?

নিজস্ব প্রতিনিধি: চারিদিকে শুধু ‘Animal’-এর রাজ। তার মধ্যেই শোনা যাচ্ছে, স্বামীকে খতরনক বলে সম্বোধন করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আলিয়া ভাট। ব্যাপারটা কী, শ্বশুরবাড়িতে ঠিক আছেন তো তিনি? ২০২২ সালে আচমকাই ঋষি-পুত্র রণবীর কাপুরের সঙ্গে তাঁর বিয়ের কথা শুনে খানিকটা চমকে যায় ভক্ত মহল। তবে বেশি চমকে গিয়েছিল রণবীর-আলিয়ার প্রথম সন্তান আসার খবর শুনে, কারণ তাঁদের বিয়ের পরেই আলিয়া তাঁর সন্তান আসার খবর প্রকাশ্যে আনেন। যাই হোক, মেয়ের বয়স এখন ১ বছর অতিক্রান্ত, তবুও রাহার মুখ আড়ালেই রেখেছেন তারকা যুগল। কিন্তু এর মধ্যেই রণবীরকে বিপজ্জনক তকমা দিয়ে বরণ করে নিলেন আলিয়া। যদিও বিয়ের আগে একাধিক রিলেশন ছিলই অভিনেতার, কিন্তু বিয়ের পর এক্কেবারে ‘one women men’ তিনি।

স্বামীর প্রতিটি সাফল্যে সবার আগে চিল্লিয়ে ওঠেন আলিয়া, তেমনি আলিয়ার প্রতিটা সাফল্যেও তাঁর পাশে একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন রণবীর। কিছুদিন আগেও জাতীয় পুরস্কার আনার সময়ে স্ত্রীর সঙ্গ দিয়েছিলেন রণবীর। যা খুবই প্রশংসণীয় ছিল ভক্ত মহলে। বৌমার সমস্ত উন্নতিতে নিজের অনুভূতির কথা ভাগ করে নেন নীতু কাপুর। কিন্তু আচমকাই রণবীরকে খতরনক বলতে গেলেন কেন আলিয়া? আসলে আজ মুক্তি পেয়েছে রণবীরের ছবি Animal। ছবিটি মুক্তির আগে থেকেই দর্শকদের মুখে মুখে ঘুরছিল। আর গতকাল মুম্বইয়ে আয়োজিত ছবির বিশেষ স্ক্রীনিংয়ে উপস্থিত হয়েছিলেন আলিয়া, রণবীর, শাহিন, সোনি রাজদানরা। স্বামীর ছবির জন্যে একেবারে ANIMAL-এর শার্টে দেখা যায় আলিয়াকে। দর্শকরাও উপস্থিত ছিলেন। এই মূহুর্তে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আলিয়া ভাটকে একটি কালো কোট এবং প্যান্টে দেখা গেছে। যা তিনি একটি সাদা টি-শার্টের সঙ্গে জুটি বেঁধেছিলেন। যাতে রণবীরের চরিত্র অর্জুন সিং মুদ্রিত ছিল। টি-শার্টে একটি চলচ্চিত্রের সংলাপও ছিল।স্ক্রিনিংয়ের পরে, যখন প্যাপস আলিয়া ভাটকে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁর ছবিটি দেখে কেমন লাগল? ‘খতরনক’। সুতরাং বুঝতেই পারছেন রণবীরের অভিনয় তাঁর কাছে খতরনক লেগেছে। ‘অ্যানিমেল’-এর স্ক্রিনিংয়ে হাত ধরে হাঁটলেন মা-ছেলের জুটি। ‘পশু’-এর স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ববি দেওলের পরিবারও।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ