সকাল থেকেই স্তব্ধ টলিপাড়া, কতদিন চলবে কর্মবিরতি? কী জানালেন অভিনেতা সুমন?

২৯ মার্চ তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর অকাল মৃত্যুর প্রতিবাদে সরব গোটা টলিউড।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিনের মধ্যেই ছবিটা যেন একেবারেই বদলে গেল। আর তা পাল্টে দিন একটা মৃত্যু। ২৯ মার্চ তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর অকাল মৃত্যুর প্রতিবাদে সরব গোটা টলিউড। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে গিয়েই মর্মান্তিক পরিণতি হল অভিনেতার। কিন্তু তাঁর চলে যাওয়া মানতে পারছেন না কেউই। তাঁর মৃত্যু বুঝিয়ে দিয়ে গিয়েছে যে, আজও টলিপাড়ায় শিল্পীদের নিরাপত্তা নেই। তাই রাহুলের মৃত্যুতে টলিপাড়ার উপলব্ধি, ‘আমরা শুটিংয়ে যাচ্ছি, তবে বাড়ি ফিরতে পারব কিনা জানিনা, আমরা ভয়ে আছি।’ হ্যাঁ, গত রবিবার, আর্টিস্ট ফোরামের বৈঠকে ঠিক হয়, যতক্ষণ না শিল্পীদের নিরাপত্তা দেওয়া হবে, ততক্ষণ বন্ধ সিরিয়ালের শুটিং। সেদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ প্রায় ৭০০০ কলাকুশলী।

সংগঠনের মিলিত সিদ্ধান্তে বলা হয়েছে, মঙ্গলবার তথা ৭ এপ্রিল থেকে কর্মবিরতি হবে। সেফটি প্রোটোকল তৈরি হবে, তবে কাজ শুরু হবে। সেইমতো সকাল থেকেই প্রিন্স আনোয়ার শাহ রোডের ভারতলক্ষ্মী স্টুডিওর চেনা ছবিটা একেবারে বদলে গিয়েছে। শুটিং শুরু হওয়ার কোনও তোড় জোড় নেই। শুটিং ফ্লোরে তালা ঝুলছে। এমতাবস্থায় কেউ কেউ বলছেন, আগামী সোমবার থেকে শুটিং শুরু হবে। আবার কেউ বলছেন, শুটিং কবে থেকে শুরু হবে জানা নেই। আপাতত নতুন নিয়ম তৈরি করে দ্রুত শুটিং শুরু করার চেষ্টা চলছে। তবে রাহুলের মৃত্যুতে শোকাহত গোটা টলিউড। প্রতিদিন সকাল ভারতলক্ষ্মী স্টুডিওর সকাল থেকেই শুটিংয়ের ধুম থাকে। কারণ অধিকাংশ সিরিয়ালের শুটিং হয় এখানেই। কিন্তু ঠিক কতদিন কর্মবারতি চলবে? এ নিয়ে আমরা ‘এই মুহূর্তে’ নিউজ পোর্টাল যোগাযোগ করেছিলাম ‘চিরসখা’ ধারাবাহিকের কমলিনীর জামাই তথা অভিনেতা সুমন দে-র সঙ্গে।

তিনিও জানিয়েছেন, আপাতত শুটিং বন্ধ, কবে থেকে শুটিং শুরু হতে পারে তাঁর জানা নেই। রাহুলের মৃত্যুতে তিনি এতটাই শোকগ্রস্ত যে, তিনি কর্মবিরতি নিয়ে আর কিছু বলতে চাননি। শুধু এটুকুই বলেছেন, রাহুলের মৃত্যু এখনও মানতে পারছেন না তিনি। রাহুল খুব দক্ষ অভিনেতা ছিলেন। ‘চিরসখা’ ধারাবাহিকে মিঠি-র স্বামীর চরিত্রে অভিনয় করছেন তিনি। টলিপাড়ার একজন চেনা মুখ। এর আগে ‘মিঠিঝোড়া’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। যাই হোক, আপাতত স্টিডিও পাড়ায় তালা ঝুলছে। লাইট নেই, ক্যামেরা নেই, অ্যাকশন বলার অবস্থায় নেই পরিচালকরা। তবে আজ সকাল দশটায় টেকনিশিয়ান্স স্টুডিয়োতে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা। কর্মবিরতি সকলের নৈতিক সমর্থন আছে বলে জানিয়েছেন তাঁরা। এই বৈঠকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও থাকবেন। পাশাপাশি প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত উপস্থিত থাকবেন। দুপুর ১২টায় নায়ক দেব আসবেন বলে খবর।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের