১৯ বছরের ছোট ব্যবসায়ীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমিশা পটেল, ছবি ভাইরাল

ব্যবসায়ী নির্বাণ বিড়লার সঙ্গে প্রেম করছেন আমিশা পটেল। বুধবার (১৩ নভেম্বর), 'গদর' অভিনেত্রী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে নির্বাণের সঙ্গে একটি আরামদায়ক ছবি শেয়ার করেছেন। এবং সেটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারকাদের প্রেমের সম্পর্ক বা বিয়ের সম্পর্ক কখন ভাঙছে কখন গড়ছে, তা বোঝা বড় দায়। আবার বয়সে ছোট প্রেমিকের সঙ্গে সম্পর্ক বাঁধাও বলিউড অভিনেত্রীদের ক্ষেত্রে সাধারণ বিষয়। যাই হোক, অবশেষে ৪৯ বছর বয়সে প্রেম খুঁজে পেলেন বলিউড অভিনেত্রী আমিশা পটেল। যাঁকে শেষ দেখা গিয়েছিল সানি দেওলের সঙ্গে ‘গদর ২’ ছবিতে। ছবিটি ছিল ‘গদর এক প্রেম কাহিনী’-র ফ্র্যাঞ্চাইজি। দীর্ঘদিন পরে সানির সঙ্গে আমিশা পটেলের জুটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। যাই হোক, এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পরে অভিনয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি। যাই হোক, বর্তমানে নায়িকার ৪৯ বছর বয়স এবং এখনও অবিবাহিত তিনি। তাঁর প্রেমের সম্পর্কের বিষয়েও খুব একটা শোনা যায়নি কখনই। ৪৯ বছর বয়সেও নায়িকা র গ্ল্যামার হার মানাবে ২০ বছরের তরুণীদেরও।

মাঝে তাঁর বিরুদ্ধে কয়েকবার প্রতারণার অভিযোগও উঠেছিল। এবার নতুন প্রেম খুঁজে পেলেন আমাশা পটেল। প্রেমিককে জড়িয়ে ধরে নিজেই জল্পনা উস্কে দিলেন অভিনেত্রী। প্রেমিক কে? ব্যবসায়ী নির্বাণ বিড়লার সঙ্গে প্রেম করছেন আমিশা পটেল। বুধবার (১৩ নভেম্বর), ‘গদর’ অভিনেত্রী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে নির্বাণের সঙ্গে একটি আরামদায়ক ছবি শেয়ার করেছেন। এবং সেটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

আমিশা ও নির্বাণ বর্তমানে দুবাইয়ে রয়েছেন। নির্বাণের বয়স বর্তমানে ৩০ বছর। ফটোতে, নির্বাণকে আমিশাকে জড়িয়ে ধরে রাখতে দেখা গিয়েছে। তাঁরা সম্ভবত কোনও রেস্তোরাঁতে বসে ছবি তুলেছেন। মজার বিষয় হল, অভিনেত্রী তার পোস্টের ক্যাপশনে, নির্বাণকে তার ‘ডার্লিং’ বলে অভিহিত করেছেন। আর এই ছবি ভাইরাল হওয়ার পরেই আমিশা এবং নির্বাণের ডেটিংয়ের গুজব ছড়িয়ে পড়েছে। তিনি পোস্টটি শেয়ার করার পরপরই, অনুরাগীরা অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের বিয়ে করারও পরামর্শ দিয়েছেন। একজন ব্যবহারকারী আমিশার পোস্টের নিচে মন্তব্য করেছেন, “সুন্দর দম্পতি, কিউট দম্পতি।” তবে অভিনেত্রী এখনও কোনও মন্তব্যের উত্তর দেননি বা ডেটিং গুজবে প্রতিক্রিয়া জানাননি। এদিকে, কাজের ফ্রন্টে, আমিশাকে শেষ দেখা গিয়েছিল ‘গদর 2’ তে, ছবিটি প্রায় ৭০০ কোটি টাকা আয় করেছিল। তবে আমিশা এখনও তাঁর পরবর্তী ছবির ঘোষণা দেননি।

নির্বাণ বিড়লা কে?

নির্বাণ একজন উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং একজন গায়ক। তিনি বিড়লা ব্রেইনিয়াকস এবং বিড়লা ওপেন মাইন্ডসের প্রতিষ্ঠাতা। নির্বান যশোবর্ধন বিড়লা এবং অবন্তী বিড়লার ছেলে।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের