ক্ষমা চাইলেন আমির! নায়কের এক ‘নয়া রহস্যজনক ভিডিও’ ঘিরে তুঙ্গে জল্পনা

আমরা সকলেই মানুষ। আমরা ভুল করি। কোনও কোনও সময় আমরা ভুল কথা বলি, ভুল কাজ করি। কখনও না জেনে আবার কখনও রেগে ভুল করি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৪ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করেও কাজের কাজ হল না। এত ঘটা করে ‘লাল সিং চাড্ডা’ প্রচার করেও কোনও লাভ হল না। বক্স অফিসে সেই মুখ থুবরেই পড়ল আমিরের ‘লাল সিং চাড্ডা’। ৫০ কোটিও ব্যবসা করতে পারেনি আমিরের এই ছবি। মুক্তির আগে থেকেই এই ছবিকে ঘিরে একাধিক অভিযোগ, বয়কটের ডাক সবটাই এই ছবিকে উঠে দাঁড়াতেই দিল না। বলিউডের তিন খানের ছবি আসা মানেই তা সুপারহিট তা বলাই বাহুল্য। আমির নিজের এই ছবি নিয়েই ৩০০ কোটির স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আদতে তা তো হলই না, বরং জনগনের রোষের মুখে পড়তে হল। কালজয়ী হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি সংস্করণ হল ‘লাল সিং চাড্ডা’। কিন্তু এই ছবি ঘিরে সমালোচনা যেন থামার নামই করছে না। যদি আমিরকে ঘিরে এতদিন যতসব বিদ্রুপ হচ্ছিল তাতে কোনও প্রতিক্রিয়াই করেন নি আমির। এমনকি এই ছবির নির্মাতারাও এই ছবির ভরাডুবির জন্যে আমিরকেই দায়ী করছেন। যাই হোক, ছবি মুক্তির ১৫ দিন কেটে গিয়েছে।

আর ১৫ দিন পর, ‘মিচ্ছামি দুক্কাদম’ উপলক্ষ্যে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে আমির খান প্রোডাকশনসের তরফ থেকে টুইটার ও ইনস্টাগ্রামে আমিরের কণ্ঠস্বর সহযোগে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। যেখানে ‘মিস্টার পারফেকশনিস্ট’-কে বলতে শোনা যায়, ‘‘আমরা সকলেই মানুষ। আমরা ভুল করি। কোনও কোনও সময় আমরা ভুল কথা বলি, ভুল কাজ করি। কখনও না জেনে আবার কখনও রেগে ভুল করি। মজার ছলেও আমরা মানুষকে আঘাত করি, আবার কিছু না বলেও আঘাত করি। কোনও ভাবে যদি কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকি, তা হলে ক্ষমা করে দেবেন।’’ কিন্তু এই ভিডিও টি কিছু ক্ষণের মধ্যেই মুছে ফেলা হয়। যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বস্তুত, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমির ক্ষমা চাওয়ার কথা বলেছেন, তা বাড়তি তাৎপর্য পেয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই আমিরের একটি বিস্ফোরক মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে নেটিজেনরা তাঁকে দেশদ্রোহী তকমা দিয়েছিলেন। সে নিরিখে আমির একটি ভিডিও করে লাল সিং চাড্ডা ছবিটি দেখার জন্যে অনুরোধ জানিয়েছিলেন এবং তাঁর মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা করতে বলেছিলেন। তবে, এদিন কোন কারণে আমির ক্ষমাপ্রার্থনা চেয়েছেন, তা স্পষ্ট হয়নি। এমনকি, নেটমাধ্যমে ভিডিওটি আদৌ আমিরের পক্ষ থেকে করা হয়েছিল কি না, সে নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আর পোস্টটিই বা কেন পরে মুছে ফেলা হল, সেই নিয়েও যথেষ্ট ধন্দ রয়েছে। যদিও ভিডিওতে হাজার একটা বানান ভুল লক্ষ্য করেছেন সবাই। ‘লাল সিংহ চড্ডা’ ছবি মুক্তির প্রাক্কালে ওই বিতর্ক প্রসঙ্গে পিটিআই-কে আমির বলেছিলেন, ‘‘যাঁরা বয়কট বলিউড, বয়কট আমির খান, বয়কট লাল সিংহ চড্ডা বলছেন, তাঁরা অনেকেই ভাবছেন যে, আমি এমন এক জন, যিনি ভারতকে ভালবাসেন না… এটা দুঃখের। আমি সত্যিই দেশকে ভালবাসি। খুবই দুর্ভাগ্যজনক যে, কয়েক জন আমার সম্পর্কে এমনটা ভাবছেন… দয়া করে আমার ছবি বয়কট করবেন না।’’ প্রসঙ্গত, ২০১৫ সালে এক সাক্ষাৎকারে দেশ জুড়ে অসহিষ্ণুতার পরিবেশ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আমির দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলেন আমির। সেই নিয়েই নায়ককে তুলোধনা করছেন এখনো নেটিনাগরিকরা।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত