Loading live market data...
Loading active stocks...
Connecting...

এক অভিনব প্রয়াসে স্বাধীনতা দিবস উদযাপন করলেন অমিতাভ বচ্চন

তিনি বিশেষভাবে-অক্ষম শিশুদের সমর্থন করার জন্য সাংকেতিক ভাষায় জাতীয় সঙ্গীত গাইছেন। তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং পাশে হুইলচেয়ারে বসে আছেন বিশেষভাবে অক্ষম শিশুরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতেছেন গোটা ভারতবাসী। দেশের আমজনতা থেকে সেলিব্রিটি, একাধিক বিনোদন মহল, ক্রীড়া মহল সবাই স্বাধীনতা দিবস উদযাপন করছেন। বি-টাউনের সেলিব্রিটিরাও এর ব্যতিক্রম নয়। তবে সোমবার ৭৫ তম স্বাধীনতা দিবস একটু অন্যভাবে উদযাপন করেন বি-টাউনের শেহনশাহ অমিতাভ বচ্চন। এদিন তিনি ইনস্টাগ্রামে একটি পুরানো ভিডিও আপলোড করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তাঁর সকল ফ্যানেদের। যেখানে তাঁকে বিশেষভাবে অক্ষম শিশুদের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে দেখা যাচ্ছে। বরাবরই একটু অন্যরকম ভাবধারায় বিশ্বাসী অমিতাভ বচ্চন। এদিন তাঁর পোস্ট করা ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি বিশেষভাবে-অক্ষম শিশুদের সমর্থন করার জন্য সাংকেতিক ভাষায় জাতীয় সঙ্গীত গাইছেন। তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং পাশে হুইলচেয়ারে বসে আছেন বিশেষভাবে অক্ষম শিশুরা। বিগ বিকে একটি সাদা রঙের বোতামযুক্ত কোট এবং কালো প্যান্ট পরিহিত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে, আর বাচ্চারাও সকলে সাদা পোশাক বেছে নিয়েছে। ব্যাকগ্রাউন্ডে জাতীয় সঙ্গীত বেজে উঠলে তাঁরা সবাই লাল কেল্লার সামনে একসঙ্গে দাঁড়িয়ে অমিতাভের সঙ্গে তাঁদের ভাষ্য মেলাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, “জয় হিন্দ!”।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পরেই নায়কের ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিদেরাও প্রচুর প্রতিক্রিয়া অর্জন জানিয়েছেন, যা মন্তব্য বিভাগে স্পষ্ট। একজন নেটিজেন লিখেছেন, “এটি দুর্দান্ত অন্ধ লোকেরা এটি দেখতে পারে এবং তারাও স্বাধীনতা দিবস উদযাপন করতে পারে”, অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “শুভ স্বাধীনতা দিবস স্যার। খুব সুন্দর। স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই”।

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

স্বাধীনতা দিবসের দিন কয়েক আগেই, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ‘হর ঘর তিরঙ্গা’ গানের ভিডিও পোস্ট করেছে। এই ভিডিওটিতে অমিতাভ বচ্চন, কপিল দেব, বিরাট কোহলি, অনুপম খের, আনুশকা শর্মা, কেএল রাহুল, জ্যাকি শ্রফ, প্রভাস এবং আশা ভোঁসলে সহ একাধিক সেলিব্রিটিদের দেখানো হয়েছে।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার