পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ‘হাউজফুল ৫’-এ অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ সহ একাধিক তারকা। এটি বলিউডের সবচেয়ে বড় মাল্টি-স্টারার ছবিগুলির মধ্যে একটি। একটি প্রতিবেদন অনুসারে, এই সিনেমাটি আরও বড় হতে পারত। তার কারণ হাউজফুল ৫-এ অভিনয়ের প্রস্তাব গিয়েছিল অমিতাভ বচ্চনের কাছেও।

মায়ানগরীর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, হাউজফুল ৫-এ অমিতাভ বচ্চনকে সিনিয়র পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই চরিত্রটিই এখন নানা পটেকর করছেন। জানা গিয়েছে, প্রথমে অনিল কপূর এবং নানা পটেকরের অন্য দুটি পুলিশ চরিত্রে অভিনয় করার কথা ছিল। নির্মাতারা ‘ওয়েলকাম’-এর উদয়-মজনুকে অনিল এবং নানার মধ্য দিয়ে স্ক্রিনে আনতে চেয়েছিলেন। কিন্তু অনিল এই ভূমিকায় অভিনয়ে অস্বীকৃত হন। তাই চরিত্রে দুটির জন্য সঞ্জয় এবং জ্যাকিকে বেছে নেওয়া হয়।

সূত্রটি আরও জানিয়েছে যে, অমিতাভ বচ্চনের কাছে অভিনয়ের প্রস্তাব গেলে তিনি অত্যন্ত বিনীতভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি জানান তাঁর বয়স আশিরও বেশি, তাই খুব বাছা কিছু চরিত্রে তিনি অভিনয় করতে চান। এদিকে নানা আগে থেকেই হাউজফুলের অংশ, তাই তাকে হাউসফুল ৫-এ সিনিয়র পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করার জন্য বেছে নেওয়া হয়। আর নানা পটেকর যে কতখানি দক্ষ অভিনেতা সিনেপ্রেমীদের কাছে তা বলার প্রয়োজন পড়ে না।

২২৫ কোটির বাজেটে তৈরি হাউজদুল ৫ চার দিনে বক্স অফিসে ১০০.৫০ কোটি টাকা আয় করেছে। আশা করা হচ্ছে প্রথম সপ্তাহের শেষে সেই অঙ্ক অন্তত ১৩৫-১৪০ কোটিতে পৌঁছাবে।

অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখের পাশাপাশি হাউজফুল ৫ এ বাজিমাত করেছেন সঞ্জয় দত্ত, ফরদিন খান, শ্রেয়স তালপাড়ে, নানা পটেকর, জ্যাকি শ্রফ, দিনো মোরিয়া, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চাঙ্কি পান্ডে, নিকিতিন ধীর এবং জনি লিভার সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত