শরীরচর্চা করতে গিয়ে অঘটন, আঙুল কেটে রক্তারক্তি কাণ্ড! এখন কেমন আছেন অরুণিমা

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দেখে বললেন, সাধারণ সেলাই নয় রীতিমতো অস্ত্রোপচার করতে হবে। করিয়ে ফেললাম। রক্ষা যে, আমার চোখেমুখে কিছু হয়নি

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে আমজনতা থেকে সেলিব্রিটি সবারই সৌন্দর্যের রহস্য সুঠাম ফিগার। বিশেষ করে, দেহের গড়ন হতে হবে একেবারে স্লিম-টিম। কোমর-বুকের চওড়া খাঁজে মেদহীন পেট, এটাই যেন প্রকৃত সৌন্দর্যের বাতাবরণ। আর এই ফিগার বানাতে চাই উপযুক্ত শরীরচর্চা। খাওয়ারের ব্যস-কম। সেলিব্রিটিরা এহেন পরিকল্পনায় অভ্যাস হলেও সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যপারটা খুবই কঠিন। মাঝে মধ্যে শরীরচর্চার আঘাতে বিধ্বস্ত হয়ে যান তারকা রাও। এরকম প্রচুর নিদর্শন রয়েছেন। কারণ চরিত্রের সুবাদে কখনও মোটা হতে হয়, আবার কখনও রোগা! তাই রুটিন অনুযায়ী শরীরচর্চা করা উচিত। কোনও কিছুই বেশি ভালো নয়।

এবার এই শরীরচর্চা করতে গিয়েই অঘটন ঘটিয়ে ফেললেন অভিনেত্রী অরুণিমা ঘোষ। টলিউডের একজন স্বনামধন্য অভিনেত্রী তিনি। দীর্ঘদিন ধারাবাহিকে অভিনয় করার খুব অল্পদিনের মধ্যেই বড় পর্দায় সুযোগ পেয়ে যান তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও অভিনয় করেছেন। কিন্তু দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি তাঁকে। সম্প্রতি শোনা গেল, শরীরচর্চা করতে গিয়ে অঘটন, হাসপাতালে ছুটতে হল অভিনেত্রীকে। কী ভাবে ঘটল এই দুর্ঘটনা? একটি বেসরকারি সংবাদমাধ্যমেদ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁদের বলেন, অন্যান্য দিনের মতোই এদিন নিজের ফ্ল্যাটের বারান্দায় শরীরচর্চা করছিলেন তিনি। তাঁর হাতে ছিল ভারী ডাম্বল। আচমকাই পা পিছলে কাচের উপর পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। নিমেষে কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। একটি টুকরো অরুণিমার বাঁ হাতের অনামিকা ভেদ করে বেরিয়ে আসে।

অরুণিমা আরও বলেন, “এমন অবস্থা, আঙুলটাই আধখানা হয়ে ঝুলছিল। রক্ত যেন থামার নাম নিচ্ছিল না। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দেখে বললেন, সাধারণ সেলাই নয় রীতিমতো অস্ত্রোপচার করতে হবে। করিয়ে ফেললাম। রক্ষা যে, আমার চোখেমুখে কিছু হয়নি।” বারোটি সেলাই পড়েছে। প্রাথমিক অনুমান, মোজা পরে শরীরচর্চা করাতেই তিনি পা পিছলে পড়ে যান মেঝেতে। কদিন পরেই তাইল্যান্ড বেড়াতে যাচ্ছেন অভিনেত্রী। সব কিছু পরিকল্পনা আগে থেকেই করা, তাই বন্ধুবান্ধবদের সঙ্গেই যাবেন ঘুরতে বাংলা নববর্ষে মুক্তি পেতে চলেছে অরুণিমার ছবি ‘কীর্তন’। যেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন গৌরব চট্টোপাধ্যায়।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?