৫ দিনেই ৫০০ কোটি টাকার ক্লাবে ‘Animal’, রণবীরের মুকুটে নয়া পালক

ভারতে, মঙ্গলবারের সবচেয়ে বড় নন-হলিডে হিসেবে নিবন্ধিত হয়েছে এই ছবি। কারণ এটি বক্সঅফিসে ৩৪.০২ কোটি টাকা আয় করেছে৷ ভারতীয় বক্স অফিসে ছবিটির হিন্দি সংস্করণের মোট সংগ্রহ প্রায় ২৫০.৬৬ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ ডিসেম্বর থেকে রীতিমতো ঝড় উঠেছে দেশে। শুধু দেশ নয়, বিদেশেও। বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘Animal’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দানা। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল এবং অনিল কাপুর। মাত্র ১৩ মিনাটের দৃশ্যে ববি দেওলের দুর্দান্ত এক্টিং স্কিল রীতিমতো হিলিয়ে দিয়েছে দেশবাসীকে। সঙ্গে রণবীর কাপুরের রোমান্টিক কিলার লুকে দিশেহারা সবাই। মুক্তির আগেই ছবি ৩৪ কোটি টাকা আয় করে ফেলেছিল। এখন শাহরুখ খানের পাঠান এবং জওয়ানের মাঝে অবস্থান করছে Animal। রণবীর বুঝিয়ে দিয়েছেন শাহরুখ খানই ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার নয়।

ভক্তরা ছবিটির উন্মত্ত অ্যাকশন সিকোয়েন্স দেখে মন মুগ্ধ। রণবীরের ধূসর শেডের ভূমিকা, যা ভক্তরা আগে দেখেননি। তাঁর রূপান্তর থেকে উগ্র অবতার, সবটাই Animal-এর প্রতি অগাধ ভালোবাসা বর্ষণ করছে। যার ফল বক্সঅফিস এর দুর্দান্ত রেজাল্ট। মাত্র পাঁচ দিনেই, Animal ২০২৩ সালের সবচেয়ে বড় হিটগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, ৫ দিনেই ৫০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে এই ছবি। সর্বশেষ আপডেট অনুসারে, রণবীর কাপুরের সিনেমা অ্যানিমাল পাঁচ দিনে বক্স অফিসে প্রায় ৪৮১ কোটি টাকা আয় করেছে। চতুর্থ দিন শেষে, এই ছবির আয় ছিল প্রায় ৪২৫ কোটি টাকা। পঞ্চম দিনে ছবিটি বক্সঅফিসে প্রায় ৫৬ কোটি টাকা আয় করেছে। ভারতে, মঙ্গলবারের সবচেয়ে বড় নন-হলিডে হিসেবে নিবন্ধিত হয়েছে এই ছবি। কারণ এটি বক্সঅফিসে ৩৪.০২ কোটি টাকা আয় করেছে৷ ভারতীয় বক্স অফিসে ছবিটির হিন্দি সংস্করণের মোট সংগ্রহ প্রায় ২৫০.৬৬ কোটি টাকা।

এটি এখন ২৫০ কোটি রুপি ক্লাবে প্রবেশের জন্য দ্রুততম ভারতীয় চলচ্চিত্রের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। শাহরুখ খানের জওয়ান ও পাঠানের পরেই এটি। ভারতের নেট সংগ্রহ প্রায় ২৮৫.৮০ কোটি টাকা। রীতিমতো এই ছবিটি অসাধারণ মাইলফলক অর্জন কেঁপে প্রথম A-রেটেড মুভি হয়ে উঠেছে। এটি এখন কবির সিং, দ্য কেরালা স্টোরি, দ্য কাশ্মীর ফাইলস এবং ওএমজি 2 এর মতো চলচ্চিত্রের চেয়ে এগিয়ে রয়েছে। বিশেষ করে ছবিটি উত্তর আমেরিকায় মহান ব্যবসা করেছে। রণবীর কাপুরের মুভিটি এখন উত্তর আমেরিকায় $8.38 মিলিয়ন মার্ক ছুঁয়ে সঞ্জু, ব্রহ্মাস্ত্র, অ্যায় দিল হ্যায় মুশকিল এবং আরও অনেককে পরাজিত করেছে।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা