সংসার ভাঙার গুঞ্জন কি তবে সত্যি! ফের বিয়ে করলেন অঙ্কিতা লোখন্ডে, কিন্তু কাকে?

ভিকিকে অভিনেত্রীর জন্য এক হাঁটতে বসে ভালোবাসা প্রকাশ করতে দেখা গেল। তাদের বিয়ের আনুষ্ঠানিকতার পর তারা একটি চুম্বন ভাগ করে নিলেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, "আমরা আবার বিয়ে করেছি #watchtilltheend"।

Share:

নিজস্ব প্রতিনিধি: এত ঝগড়া ঝাটি, মারপিট, সহ্য হল না! তাই রাগের বশে দ্বিতীয় বিয়ে করেই নিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। যদিও ইন্ডাস্ট্রিতে তারকাদের মধ্যে সম্পর্কের চড়াই উতরাই লেগেই রয়েছে। তাই সহজেই ডিভোর্স দিয়ে সম্পর্ককে শেষ করা এখন নতুন কিছু নয়! তাই এমন প্রজন্মে নিজেদের পার্টনারকে ফের নতুনভাবে বিয়ে করার বিষয়টাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। গতবছর শেষের দিকে অভিনেতা রণিত রায় তাঁর ২৫ তম বিবাহবার্ষিকীতে ফের নিজের স্ত্রী নীলমকেই বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছিল একেবারে ঝড়ের বেগে। যদিও এই নিয়ে অভিনেতাকে কম কটাক্ষ করা হয়নি। কিন্তু তাতে কী, ট্রোলারদের একটু কমই পাত্তা দেওয়া শ্রেয়! এবার সেই পথই অবলম্বন করলেন অঙ্কিতা লোখন্ডে। বিগত কয়েক মাস ধরেই তাঁর সাংসারিক জীবন দিয়ে বয়ে গেল সাইক্লোন। প্রথমে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর সম্পর্ক থাকলেও পরে তাঁদের তাঁদের ব্রেকআপ হয়ে যায়। এবং ব্যবসায়ী ভিকি জৈন কে ভালোবেসে বিয়ে করেন অঙ্কিতা।

এ বছর বিগবস ১৭-তে প্রতিযোগী হয়েছিলেন অঙ্কিতা এবং ভিকি দুজনাই। সেখানে তারকা স্বামী-স্ত্রীর চুল চেরাচেরি সম্পর্ক দেখেছেন সকলে। সেটাই প্রতিদিন শিরোনাম হয়েছে। এক সময় তো সকলে একপ্রকার ভেবেই নিয়েছিলেন ডিভোর্স হয়ে যাচ্ছেন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন। কিন্তু এবার সবাইকে চমকে দিলেন নায়িকা। ফের বিয়ে করলেন। অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈনর ঐতিহ্যবাহী অনুষ্ঠানে প্রতিজ্ঞা বিনিময়ের একটি চিত্র ভাইরাল হল নেটপাড়ায়। ১৯ মার্চ একটি মন্দিরে দক্ষিণ ভারতীয়-শৈলীর শাড়ি পরেছিলেন অঙ্কিতা, এবং ভিকি জৈন আনুষ্ঠানিক ব্যবসায়িক পোশাক পরেছিলেন। এবং ফের সারাজীবন পথচলার প্রতিজ্ঞা বিনিময় করলেন। ইনস্টাগ্রামে, অন্তরঙ্গ অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কিতা। ভিকিকে অভিনেত্রীর জন্য এক হাঁটতে বসে ভালোবাসা প্রকাশ করতে দেখা গেল। তাদের বিয়ের আনুষ্ঠানিকতার পর তারা একটি চুম্বন ভাগ করে নিলেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, “আমরা আবার বিয়ে করেছি #watchtilltheend”।

তবে কোথায় তাঁরা বিয়ে করলেন, তা জানা যায়নি। অঙ্কিতা এবং ভিকি ১৪ ডিসেম্বর, ২০২১-এ মুম্বাইতে গাঁটছড়া বাঁধেন। বিয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেষ, “ভালোবাসা ধৈর্যশীল কিন্তু আমরা নই। আশ্চর্য! আমরা এখন আনুষ্ঠানিকভাবে মিস্টার অ্যান্ড মিসেস জৈন!” অঙ্কিতা ২০০৯ সালে একতা কাপুরের ডেইলি সোপ পবিত্র রিশতা দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে তাঁর শো শেষ হওয়ার পর, তিনি ঝলক দিখলা জা 4-এ অংশগ্রহণ করেন। তিনি মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন। ঝালকারিবাইয়ের ভূমিকায় দেখা গিয়েছিল অঙ্কিতাকে। তার দ্বিতীয় চলচ্চিত্র ছিল বাঘি 3। এরপর তাঁকে দেখা যাবে রণদীপ হুডার মুক্তিযোদ্ধা বীর সাভারকার ছবিতে।

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে গিয়ে স্ক্রিপ্ট দিয়ে এসেছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট