হিজাব পরে আবুধাবিতে ঘুরছেন অঙ্কিতা লোখান্ডে, ছবি ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্করের আশ্রমে গিয়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন। সেখানকার গোশালায় গবাদি পশুদের সেবা করেছেন, সেই ভিডিওগুলি ঝড়ের বেগে ভাইরালও হয়েছিল। বোঝাই যাচ্ছিল, অভিনেত্রী ছুটিতে রয়েছেন। এরপরেই তিনি ছুটি কাটাতে আবুধাবিতে যান। সেখানকার একটি নামকরা মসজিদ পরিদর্শনের একাধিক ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। যে ছবিগুলিতে অভিনেত্রীকে হিজাব পরে থাকতেও দেখা গিয়েছে। কারণ ওই মসজিদে দর্শনার্থীদের জন্য নির্ধারিত পোশাকবিধি রয়েছে। তাই অভিনেত্রীও নিয়ম মেনে হিজাব পরেন। সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে।

হিন্দু হয়ে মুসলমান সংস্কৃতিকে আপন করে নেওয়ার জন্যে অভিনেত্রীকে তুলোধনা করে অনেকে। যদিও তাঁর ভক্তরা স্থানীয় রীতিনীতি ও ধর্মীয় ঐতিহ্যকে সম্মান জানানোর জন্য তাঁর প্রশংসা করেছেন। কিন্তু নেটমহলের একাংশ তাঁর হিজাব পরার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ছুটির ছবিগুলি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, ‘আমার ক্যামেরা থেকে আবুধাবির প্রতি কিছু ভালবাসা।’ এরপরেই বিতর্কের ঝড় ওঠে। এই বিতর্ক এমন একটি সময়ে এল, যখন অঙ্কিতা-ভিকি শ্রী শ্রী রবি শঙ্করের আশ্রমের গোশালায় গিয়ে গরুদের সেবা করার জন্যে অনেকের প্রশংসা কুড়িয়েছেন। এরপরেই তাঁদের ভিন দেশে গিয়ে ভিন্ন ধর্মের সংস্কৃতিকে আপন করার ঘটনায় চটেছেন কিছু নেটিজেন। যদিও অঙ্কিতার সমর্থকেরা উল্লেখ করেছেন, অনেক মসজিদে প্রবেশের ক্ষেত্রে মুসল্লিদের জন্য মাথা ঢাকা একটি সাধারণ নিয়ম। অঙ্কিতা কেবল সেই নির্দেশনাই অনুসরণ করেছেন মাত্র।

তিনি মসজিদ চত্বর ছাড়ার পর একই সফর থেকে হিজাব ছাড়াও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। তবে অঙ্কিতা লোখান্ডে তাঁর পোশাকের কারণে বিপাকে পড়েছেন এই প্রথম নয়। গত বছরও মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় হিজাব পরা অবস্থায় তাঁকে দেখা যাওয়ার পর অনলাইনে বিতর্কের সৃষ্টি হয়েছিল। একতা কাপুরের জনপ্রিয় টেলিভিশন শো ‘পবিত্র রিসতা’-তে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত অঙ্কিতা লোখান্ডে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ এবং ‘বাঘি ৩’-এর মতো ছবিতে উল্লেখযোগ্য অভিনয়ের মাধ্যমে সফলভাবে চলচ্চিত্র জগতেও পা রেখেছেন। অঙ্কিতা লোখান্ডেকে সম্প্রতি ‘লাফটার শেফস’-এর সর্বশেষ সিজনে দেখা গিয়েছে।

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ