অঙ্কিতার আংটি বদলের অনুষ্ঠানে বাজল সুশান্তের ছবির গান

আগামী ১৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি-অঙ্কিতা। তার আগে অঙ্কিতার আংটি বদলের অনুষ্ঠানে বাজল সুশান্তের ছবির গান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে হবু বর ভিকি জৈনের সঙ্গে আংটি বদলের পর্ব সারলেন অঙ্কিতা লোখান্ডে। বেশ কিছুদিন ধরেই বলিউডের বিয়ের মরশুম নিয়ে বেশ সরগরম। একে একে চারহাত এক হচ্ছে বিভিন্ন তারকার।। দুই ভিকির বিয়ে নিয়েও ছিল বেশ উন্মাদনা। অরথাৎ ভিকি কৌশল আর অন্যদিকে ভিকি জৈন। প্রথম জনের বিয়ে সারা হলেও ভিকি আর অঙ্কিতার বিয়ে এখনও বাকি। সম্প্রতি সেই অনুষ্ঠানেরই একটি পর্ব সেরে ফেললেন তাঁরা।

তবে যে বিষয়টি সব থেকে বেশি সকলের চোখে পড়েছে তা হল সুশান্তের ‘রাবতা’ ছবির টাইটেল ট্র্যাক বাজল এই জুটির আংটি বদলের সময়। এদিন কালো গাউনে সেজেছিলেন অঙ্কিতা। অঙ্কিতার পোশাকের সঙ্গে মিলিয়ে ভিকিও পড়েছিলেন স্যুট। শুধু তাই নয় সুশান্তের ছবির গান টাইটেল ট্র্যাকটি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে চলছিল তখন তাতে পারফর্মও করেন ভিকি-অঙ্কিতা। মুম্বইয়ের পাঁচতারা হোটেলে আংটি বদলের অনুষ্ঠান হওয়ার পর আগামী ১৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি-অঙ্কিতা। 

View this post on Instagram

A post shared by Richa Shah (@lokhandeankita_fan)

 

এদিন নিজেদের জীবনের বিশেষ এক মুহূর্তে দাঁড়িয়ে একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাসের কথা বলেছেন জনসমক্ষে। আবেগপ্রবণ বলে অঙ্কিতাকে সকলের সামনেই নাকি ভালবাসার কথা বলে ফেলেন ভিকি একথাও স্বীকার করেছেন। তবে বলার বিষয় যেটি তা হল সুশান্তের মৃত্যুর পরে অঙ্কিতার এভাবে ঘুরে দাঁড়ানো। ২০১৬ সালে তাঁদের ‘পবিত্র রিস্তা’ ভাঙলেও আমজনতার কাছে তাঁদের সম্পর্ক আজও এক আলাদা গুরুত্ব রাখে। আর সুশান্ত যে কখনই তাঁর মন থেকে মুছে যায়নি তা প্রমাণিত হয়েছিল সুশান্তের মৃত্যুর পরে তাঁর শেষকৃত্যে অঙ্কিতাকে ভেঙে পড়তে দেখে। আজ আর আজ তাঁর বিয়ের এক বিশেষ অনুষ্ঠানে সুশান্তের ছবির গান সবকিছু মিলিয়েই ফের তাঁদের ফ্যানেদের মনে অন্য এক অনুভূতি। 

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে গিয়ে স্ক্রিপ্ট দিয়ে এসেছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট