‘বিগবস’ থেকে ফিরেই সুশান্তের দেওয়া ‘লোমশ উপহার’ হারালেন অঙ্কিতা

আরে বন্ধু, মা তোমাকে খুব মিস করবে। শান্তিতে বিশ্রাম নিন, স্কচ।" ভক্তরা ছাড়াও, অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধুরা, যেমন, মৌনি রায় এবং অমরুতা খানভিলকার-সহ অন্যান্যরাও অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুশান্ত এবং সুশান্তের দেওয়া উপহার দুটোই চলে গেল অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। সুশান্তের মৃত্যুর ৪ বছর পর সম্প্রতি অঙ্কিতাকে দেওয়া তাঁর উপহার সারমেয়টিও প্রয়াত হয়েছে। ২০২০ সালে আকস্মিকভাবেই মারা গিয়েছেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুতে আজও শোকাহত দেশ। কিন্তু কেন অভিনেতা মারা গেলেন, কেন এত কম বয়সে নিজেকে শেষ করে দিলেন বা কেউ তাঁকে খুন করল কিনা, এখনও ধোঁয়াশায়। যাই হোক, ‘পবিত্র রিসতা’ ধারাবাহিকের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ সুশান্ত-অঙ্কিতা দুজনেরই।

সিরিয়ালে তাঁদের জুটির রসায়ন মানুষের মনে তাজা এখনও। একসময় অঙ্কিতা-সুশান্তের রিলের প্রেম রিয়েলেও রূপান্তরিত হয়, বিয়েও ঠিক হয়ে গিয়েছিল তাঁদের, কিন্তু মাঝপথেই ভেঙে যায়। দুজনের পথ আলাদা হয়। সুশান্তের বলিউডের সিনেমার জার্নি শুরু হয়, আর অঙ্কিতার জীবনে আসে ভিকি জৈন। তবে সুশান্তের সঙ্গে বন্ধুত্ব বজায় ছিল অঙ্কিতার। এখনও তিনি প্রাক্তনকে ভুলতে পারেন না, যা বিগবস ১৭-এর প্রতিটি এপিসোডে ফাঁস করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী। যদিও ভিকির সঙ্গে বিয়ের আগেই মারা গিয়েছেন সুশান্ত। কিন্তু প্রাক্তনের দেওয়া উপহার আজও সুন্দর যত্নে রেখেছিলেন অঙ্কিতা। এবার সুশান্তের দেওয়া পশম বন্ধুকে হারালেন অভিনেত্রী।তাঁর পোষ্য ল্যাব্রাডর ৫ ফেব্রুয়ারি মারা গেছে।

অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তা জানালেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যখন ডেটিং করতেন অঙ্কিতা, তখন তিনি তাঁকে কুকুরটি উপহার দিয়েছিলেন। ইনস্টাগ্রামে লোমশ বন্ধুর সঙ্গে একটি ছবি শেয়ার করে অঙ্কিতা লিখলেন, “আরে বন্ধু, মা তোমাকে খুব মিস করবে। শান্তিতে বিশ্রাম নিন, স্কচ।” ভক্তরা ছাড়াও, অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধুরা, যেমন, মৌনি রায় এবং অমরুতা খানভিলকার-সহ অন্যান্যরাও অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এদিন ছোট্ট স্কচের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের খেলার একটি পুরানো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বিগ বস 17’ সমাপ্তির কয়েক দিন পরেই, অঙ্কিতা তাঁর পরবর্তী প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি ৩০ জানুয়ারী একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, রণদীপ হুডার, বিনায়ক দামোদর সাভারকরে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। যেটি আগামী ২২ মার্চ মুক্তি পেতে চলেছে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক