মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের আবহে পার্টি করতে গিয়েছিলেন বন্ধুবান্ধবের সঙ্গে। কিন্তু কয়েক ফোঁটা বিয়ার পড়ে যাওয়াকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হল, তা কল্পনাও করতে পারেননি কেউ। দিল্লির এক নাইটক্লাবে সামান্য ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা শেষ পর্যন্ত কেড়ে নিল ২৯ বছরের এক যুবকের প্রাণ। অভিযোগের তির ক্লাবের বাউন্সার ও কর্মীদের দিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দিল্লির সরাই রোহিল্লা থানা এলাকার একটি নাইটক্লাবে এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম দলজিৎ। তিনি রঘুবীর নগরের বাসিন্দা ছিলেন। পেশায় গাড়িচালক দলজিৎ কয়েকজন বন্ধুর সঙ্গে ওই ক্লাবে গিয়েছিলেন। অভিযোগ, ক্লাবে থাকাকালীন দলজিৎ-এর এক বন্ধুর হাত থেকে বিয়ার এক মহিলার গায়ে পড়ে যায়। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। পরিস্থিতি সামাল দিতে দলজিৎ ও তাঁর বন্ধুরা ক্ষমাও চান। কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অভিযোগ, এরপরই ক্লাবের বাউন্সাররা দলজিৎ ও তাঁর বন্ধুদের উপর চড়াও হন। শুরু হয় মারধর।

আরও পড়ুন: পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

পুলিশ সূত্রে খবর, শুধু বাউন্সাররাই নন, ক্লাবের কয়েকজন ওয়েটার এই হামলায় যোগ দেন।লাঠি এবং কাচের বোতল দিয়ে দলজিৎ ও তাঁর বন্ধুদের মারধর করা হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাদের ফের ভিতরে টেনে নিয়ে আসে। এরপর আবারও চলে মারধর। এই ঘটনায় সবচেয়ে গুরুতর আঘাত পান দলজিৎ। এরপর বন্ধুরাই তাঁকে রঘুবীর নগরের বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়ির প্রবেশদ্বারের কাছেই আচমকা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে গুরু গোবিন্দ সিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার তদন্তে নাইটক্লাবের সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডারও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ফুটেজ খতিয়ে দেখে হামলায় কারা জড়িত ছিল এবং ঠিক কীভাবে গোটা ঘটনা ঘটেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

শহরে বেআইনিভাবে ট্রাক ঢুকছে কীভাবে? এবার ঘুষকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩