হেলমেট ছাড়া মুম্বই রাজপথে দেহরক্ষীর বাইকে চেপে বিপাকে অনুষ্কা, বিপুল টাকা জরিমানা

সূত্র অনুযায়ী, অনুষ্কার দেহরক্ষী সোনু শেখকে হেলমেট না নেওয়ার অপরাধে ১০,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বাইক আরোহীর বিরুদ্ধে চালান জারি করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক ধরেই সোশ্যাল মিডিয়া তোলপাড়, কারণ কী? হেলমেট ছাড়া মুম্বই রাজপথে নেমে পড়েছেন বলিউড তাবড় অভিনেতারা। যা কিনা সম্পূর্ণ বেআইনি। হ্যাঁ এমনটাই দাবি নেটি নাগরিকদের। গত সোমবার অমিতাভ বচ্চন হেলমেট ছাড়াই ভক্তের বাইকে চেপে বসার একটি ছবি পোস্ট করা মাত্রই প্রশ্ন তোলেন নেটিজেনরা, হেলমেট কোথায়? মুম্বই পুলিশের নজরও এড়িয়ে যায়নি ব্যাপারটি। অভিনেতা গতকাল প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি নাকি মশকরা করছিলেন। আসলে মুম্বই রাস্তায় জ্যাম থাকায় তাঁর কাজে যেতে দেরি হচ্ছিল বলে, তিনি নিরুপায় হয়ে ভক্তের সাহায্য নেন।

সেদিন ঠিক বিকেলেই জুহুতে গাছ পড়ে যাওয়ায় দেহরক্ষীর বাইকে চেপে হেলমেট ছাড়াই মুম্বই রাস্তায় দেখা যায় অনুষ্কা শর্মা। দুজনেই এখন পুলিশী নজরে, কেন হেলমেট ছাড়া তাঁরা রাস্তায় বেরিয়েছেন, কৈফিয়ৎ চেয়েছেন মুম্বই পুলিশ। ১৯৮৮ যান সংরক্ষন আইনে অনুযায়ী, হেলমেট ছাড়া বেরোনো যাবেনা। তাহলে হতে পারে মোটা টাকার জরিমানা। ২০২১ সাল থেকে আরও জোরদার করা হয়েছে বিষয়টি। দেহরক্ষীর বাইকে অনুষ্কার ভিডিও ভাইরাল হতে নেটিজেনরা ক্ষুব্ধ হন, কারণ দুজনের মাথাতেই হেলমেট ছিল না। সূত্র অনুযায়ী, অনুষ্কার দেহরক্ষী সোনু শেখকে হেলমেট না নেওয়ার অপরাধে ১০,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বাইক আরোহীর বিরুদ্ধে চালান জারি করা হয়েছে।

টাইমস নাউ-এর রিপোর্ট অনুযায়ী, মুম্বই ট্র্যাফিক পুলিশ আরোহী সোনু শেখকে 10,500 টাকা জরিমানা করেছে। তাঁর বিরুদ্ধে ধারা 129/194, ধারা 5/180 এবং ধারা 3(1)18 এর অধীনে একটি চালানও জারি করা হয়েছে। তবে মুম্বই ট্রাফিক পুলিশ এটাও নিশ্চিত করা হয়েছে যে, ইতিমধ্যেই জরিমানা পরিশোধ করেছেন আরোহী। তবে অমিতাভ বচ্চন বলেছেন, তিনি কোনও নিয়ম ভাঙেননি। তাঁর ব্লগে বিগ বি উল্লেখ করেছেন, “বিষয়টির সত্যতা হল যে এটি মুম্বইয়ের রাস্তায় লোকেশন শ্যুট চলছিল। রবিবার ব্যালার্ড এস্টেটের একটি গলিতে শুটিংয়ের জন্য আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছিল। রবিবারের শুটিং করা হয়েছিল, কারণ ওইদিন সমস্ত অফিস বন্ধ থাকে এবং যানবাহন বেশি চলেনা।”

মহাশ্মশানের পাশেই ঠাঁই, রাতে বেরিয়ে আসেন মন্দির থেকে! বীরভূমের গুহ্যকালীর কাহিনি গায়ে কাঁটা দেয়

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

শ্রেয়সদের জয়রথ থামিয়ে দিল নিউজিল্যান্ড, ৮৭ রানে জয়ী স্যান্টনাররা

কালীপুজোর আগেই পুরুলিয়া পুলিশের বড় সাফল্য, মন্দিরে চুরি লক্ষাধিক টাকার গয়না উদ্ধার, গ্রেফতার ৩

‘ইথা’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ঢাকের তালে নাচলেন শ্রদ্ধা কাপুর, দেখুন মনোমুগ্ধকর ভিডিও

মায়াপুরে খাদ্য দফতরের অভিযান, মন্দির সংলগ্ন বহু হোটেল-রেস্তরাঁ বন্ধের নির্দেশ

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আসানসোলে গ্রেফতার ২

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, মৃত ৬

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার