কালীপুজোর আগেই পুরুলিয়া পুলিশের বড় সাফল্য, মন্দিরে চুরি লক্ষাধিক টাকার গয়না উদ্ধার, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুরুলিয়া জেলা পুলিশের বড় সাফল্য। রঘুনাথপুরের বিখ্যাত মৌতড় কালীমন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনার সফল তদন্ত করে তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বিপুল পরিমাণ রূপোর গহনা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লক্ষ টাকা। পুলিশের এই সাফল্যে খুশি মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে আশপাশের এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, গত ১ ও ২ অক্টোবরের মধ্যবর্তী রাতে রঘুনাথপুর থানা এলাকার বিখ্যাত যৌতড় কালীমন্দিরের তালা ভেঙে দেবীর গায়ের সমস্ত রূপোর গয়না চুরি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে রঘুনাথপুর থানায় ২ অক্টোবর মামলা রুজু করে পুলিশ। শুরু হয় তদন্ত। তদন্তে গোপন সূত্র ও প্রযুক্তিগত সহায়তায় পুলিশের নজরে আসে ‘বানজারা/গুলগুলিয়া’ নামে একটি চক্র। অভিযোগ, পুরুলিয়া, বাঁকুড়া, ওড়িশা ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় সম্পত্তি সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত এই গ্যাং।এরপর গত ২৯ অক্টোবর পুরুলিয়া শহরের ২২ নম্বর ওয়ার্ডের কাটনিপাড়া থেকে আকাশ রাওয়ানি (৩০) ও গঙ্গা যাদব (৩০)-কে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে উদ্ধার হয় চুরি যাওয়া রূপোর গয়নার উল্লেখযোগ্য অংশ। চুরি যাওয়া সামগ্রী কেনার অভিযোগে মহরম আনসারি (৩০) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকেও গয়না উদ্ধার হয়েছে।

আরও পড়ুনঃ পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আসানসোলে গ্রেফতার ২

পুলিশের দাবি, সিসিটিভি ক্যামেরা এড়িয়ে কাঁচা রাস্তা ও ধানখেত দিয়ে যাতায়াত করত অভিযুক্তরা। অপরাধের সময় মোবাইল ফোনও ব্যবহার করত না তারা। তিন অভিযুক্তকে রঘুনাথপুর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের খোঁজে তদন্ত চলছে। কালীপুজোর আগে দেবীর গয়না ফিরে পাওয়ায় স্বস্তিতে যৌতড়-সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ।

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের