আলিবাগে ৩২ কোটি মূল্যে বিলাসবহুল আবাসন কিনলেন বিরাট-অনুষ্কা

কিন্তু সম্প্রতি কয়েকটি ভাইরাল ভিডিও থেকে দেখে মনে হচ্ছে, আলিবাগে নতুন বাড়ি কিনেছেন বিরুষ্কা জুটি। যার দাম ৩২ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগে অস্ট্রেলিয়ায় দীর্ঘ সফর শেষে দেশে ফিরেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। দেশে ফিরেই ছেলে ও মেয়েকে নিয়ে আধ্যাত্মিক সফরে গিয়েছিলেন দেশের পাওয়ারফুল জুটি। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা করেছেন পাওয়ার কাপল। গুরুর চরণে ষাষ্ঠাঙ্গে প্রণাম সেরেছেন। এত বড়মাপের তারকা দম্পতির ভক্তি দেখে আপ্লুত হয়ে গিয়েছিলেন খোদ প্রেমানন্দ মহারাজ। বৃন্দাবন থেকে ফিরে মুম্বই থেকে আলিবাগে গিয়েছেন দম্পতি। লাইফ জ্যাকেট ছাড়াই আরব সাগরে নৌকায় চেপে ঘুরেছেন তারকা দম্পতি। যদিও গত কয়েকদিন ধরই মুম্বই টু আলিবাগ ভ্রমণ করছেন বিরুষ্কা জুটি। কারণটা অস্পষ্ট ছিল। কিন্তু সম্প্রতি কয়েকটি ভাইরাল ভিডিও থেকে দেখে মনে হচ্ছে, আলিবাগে নতুন বাড়ি কিনেছেন বিরুষ্কা জুটি। যার দাম ৩২ কোটি টাকা।

সেখানেই ভামিকা এবং আকায়কে নিয়ে পাকাপাকি থাকতে চলেছেন বিরুষ্কা। আর সেই বাড়িতেই আজ গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁরা। এর আগে শোনা গিয়েছিল, বিরাট-অনুষ্কা পাকাপাকিভাবে দেশ ছেড়ে লন্ডনে থাকবেন তাঁরা। কিন্তু বিরাট-অনুষ্কার আলিবাগে বাড়ি কেনার বিষয়টা ভক্তদের আনন্দ দিয়েছে। সুতরাং এটা স্পষ্ট যে, তাঁরা এই মূহুর্তে ভারত ছেড়ে কোথাও যাচ্ছেন না। আজ, ১৫ জানুয়ারী, পাপারাজ্জিদের দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন পুরুষ বিরাট-অনুষ্কার মুম্বইয়ের বাড়ি থেকে পুজোর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আলিবাগের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাঁদের ফেরি লোড করতে দেখা গিয়েছে৷

আরেকটি ভিডিওতে দেখা গেছে একজন পুরোহিত ফেরিতে বসে আছেন। বোঝাই যাচ্ছে, আজই তাঁদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ। ১২ জানুয়ারী, অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিকে একসঙ্গে আলিবাগে ঘুরতে দেখা গিয়েছিল। এমনকী মুম্বই থেকে তাঁরা প্রস্থান করার আগে ক্যামেরার দিকে হাত নেড়েছেন। পরের দিন, অভিনেত্রী খুব ভোরে মুম্বই ফিরে আসেন এবং গেটওয়ে অফ ইন্ডিয়াতে তাঁকে দেখা গিয়েছিল। বিরাটকেও গতকাল আলিবাগে দেখা গিয়েছে। ২০২৪ সালের ১১ ডিসেম্বর, বিরুষ্কা জুটি অস্ট্রেলিয়াতে তাদের সপ্তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছিলেন।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!