বুকে নয় ঘাড়ে ব্যাথা, হাসপাতাল থেকে ছুটি পেলেন এ আর রহমান

নয় ঘাড়ে ব্যাথা, হাসপাতাল থেকে ছুটি পেলেন এ আর রহমান বুকে নয় ঘাড়ে ব্যাথা, হাসপাতাল থেকে ছুটি পেলেন এ আর রহমান..

Share:

নিজস্ব প্রতিনিধি: বুকে নয় ঘাড়ে ব্যাথা, হাসপাতাল থেকে ছুটি পেলেন এ আর রহমান বুকে নয় ঘাড়ে ব্যাথা, হাসপাতাল থেকে ছুটি পেলেন অস্কারজয়ী এ আর রহমান। রবিবার সাতসকালে সঙ্গীতমহলে উদ্বেগ। শোনা যায়, প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এ আর রহমান। নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তাঁর। এনজিওগ্রাম হতে পারে তাঁর।

যদিও পরে একটি সূত্রে জানা যায়, বিদেশ থেকে ফিরেই ঘাড়ে ব্যথার কারণে শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন রহমান। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত জল বেড়ে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফেরার পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপরেই তাঁকে তড়িঘড়ি আজ সকালে হাসপাতালে ভর্তি করানো হয়। অনুমান, চলছে রোজা। তাই রমজানের উপবাসের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাই দীর্ঘ পথযাত্রার ধকলেই অসুস্থ হয়ে পড়েছেন রহমান। তবে আপাতত বিপন্মুক্ত তিনি। উল্লেখ্য, গত মাসেই রহমানের প্রাক্তন স্ত্রী অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। তাঁর অস্ত্রোপচারের খবর দিয়েছিলেন সায়রা রহমানের পক্ষের আইনজীবী।

গত বছরেই দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন রহমান-সায়রা। তাঁদের দাম্পত্যের ভাঙনে অনেকেই অবাক হয়েছিলেন। যাই হোক, আজ এ আর রহমানের আচমকাই অসুস্থতার কারণে চিন্তিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রহমানের শারীরিক পরিস্থিতির দিকে খেয়াল রাখছেন তিনি। সঙ্গীত পরিচালক শীঘ্রই বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “এআর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেনেই আমি চিকিৎসকদের ফোন করি। তাঁরা আশ্বস্ত করেছেন সঙ্গীত পরিচালক আপাতত বিপন্মুক্ত, আজই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।”

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক