Loading live market data...
Loading active stocks...
Connecting...

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

বাড়িতে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়েছেন কম্পাস সিরিয়ালের নায়ক অর্কপ্রভ রায়। তাঁর পায়ের গোড়ালির হাড় ভেঙে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসার ‘কম্পাস’ ধারাবাহিকের উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, ওই সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনীত অন্বেষা রায় মুখোপাধ্যায়ের সেটের মধ্যেই গর্ভপাত হয়েছে। এবার শোনা গেল, বাড়িতে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়েছেন সিরিয়ালের নায়ক অর্কপ্রভ রায়। তাঁর পায়ের গোড়ালির হাড় ভেঙে গিয়েছে। যার ফলে তাঁর পায়ে অস্ত্রোপচার করাতে হয়েছে। প্লেট এবং ছ’টি স্ক্রু বসেছে। আপাতত তিন সপ্তাহের জন্যে তাঁকে বিশ্রামে থাকতে হবে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনার স্বীকার হলেন অভিনেতা?

এই বিষয়ে ‘কম্পাস’ ধারাবাহিকের কার্যকরী পরিচালক জানিয়েছেন, গত বুধবার রাত ১০টা থেকে সাড়ে ১০ টার মধ্যে অর্কপ্রভর সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটেছে। রাতের খাবার খেয়ে হাতমুখ ধুতে যাচ্ছিলেন তিনি। তখনই আচমকা তাঁর পা পিছলে যায়। নিজেকে সামলাতে হাতের সামনে থাকা একটি চাকা লাগানো চেয়ার ধরে ফেলেন তিনি। তাতেই বিপত্তি। সেই চেয়ার সরে যায় এবং সঙ্গে সঙ্গে অভিনেতা আহত হন। তাঁর পায়ের গোড়ালির হাড় ভেঙে যায়। হাড় ভাঙার সেই আওয়াজও শুনতে পান অভিনেতা। পরেরদিন সকালে তাঁর বাড়ির কাছেই যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, অভিনেতার পায়ের দুটো হাড় ভেঙে গিয়েছে। অস্ত্রোপচার করাতে হবে। সামান্য আঘাত থেকে কীভাবে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেললেন তিনি, তা নিজেও বিশ্বাস করতে পারছেন না অর্ক।

এদিকে বর্তমানে সিরিয়ালে দেখানো হচ্ছে, গাড়ি দুর্ঘটনায় আহত ‘বিহান’কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যে চরিত্রে অভিনয় করছেন অর্কপ্রভ। সেই দুর্ঘটনার শুটিংয়ের কয়েকদিন পরেই কাকতালীয়ভাবে অভিনেতার পায়ের গোড়ালির হাড় ভাঙল। তিন সপ্তাহ পর ফের চেকআপে যেতে হবে অভিনেতাকে। তারপর তাঁকে ওয়াকার ধরে হাঁটার অনুমতি দেওয়া হবে। তাহলে ধারাবাহিকে কী দেখানো হবে? কারণ তিন সপ্তাহ পরেও তাঁর শুটিংয়ে যাওয়া হবে না। এই বিষয়ে ধারাবাহিকের কার্যনির্বাহী পরিচালক বলেছেন, হাসপাতাল থেকে ফেরার পথে বিহান বাড়িতে ফেরেনি। তাই তাঁকে আপাতত ধারাবাহিকে নিখোঁজ দেখানো হবে। পাশাপাশি বাড়িতে বসে অভিনেতা সংলাপ রেকর্ড করে পাঠাচ্ছেন। সেই সংলাপই ধারাবাহিকে ব্যবহার করা হচ্ছে। আগামী তিন সপ্তাহ এই ভাবেই কাজ করবেন অভিনেতা।

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিবের পদে মনোজ কুমার আগরওয়াল, আগামী ৩১ জুলাই পর্যন্ত থাকবেন দায়িত্বে

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি