মাদক মামলায় ৩০ তারিখ পর্যন্ত জেল হেফাজতে শাহরুখ পুত্র আরিয়ান

আরিয়ানের জামিন বারবার খারিজের পিছনে এনসিবির আইনজীবীর যুক্তি, শাহরুখ পুত্রের আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রমোদতরীর মাদক মামলায় বেজায় চাপে শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁর জেল হেফাজতের মেয়াদের আরও দশদিন বাড়াল মুম্বই সেশন কোর্ট। মাদক মামলায় গত ৭ই অক্টোবর ১৪ দিনের জন্য জেল হেফাজতে ছিলেন আরিয়ান। ১৪ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। আদালত ঘোষণা করেছিল, মামলার পরবর্তী শুনানি হবে বুধবার অর্থাৎ ২০ অক্টোবর। কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টের পর সেশন কোর্টেও স্বস্তি পান নি আরিয়ান খান। গত বুধবার তাঁর জামিনের আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

সেই জেল হেফাজত আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ালো সেশন কোর্ট। শুধুই আরিয়ান নন, মাদক মামলায় গ্রেফতার হওয়া আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা সহ বাকি আট অভিযুক্তকেও ৩০ তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সেশন কোর্ট। বৃহস্পতিবার আদালতে শুনানির সময় অভিযুক্তদের আর হাজিরা দিতে হয়নি। যদিও মাদক মামলায় শাহরুখের আইনজীবী আরিয়ানের জামিনের জন্য বোম্বে হাইকোর্টে আর্জি জানিয়েছেন। সেই মামলা গ্রহণ করা হলেও আদালতের তরফে আগামী ২৬ তারিখ অর্থাৎ মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরিয়ানের জামিন বারবার খারিজের পিছনে এনসিবির আইনজীবীর যুক্তি, শাহরুখ পুত্রের আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে। তাই তাঁকে জেলের বাইরে রাখলেই তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। আরিয়ান প্রভাব খাটিয়ে মাদক মামলায় বাধা সৃষ্টি করতে পারে। তাই বারবার আদালতে আরিয়ানের জামিন না মঞ্জুর হয়ে যাচ্ছে।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ