পরিচালনায় ডেবিউ আরিয়ানের, ছেলেকে প্রথম উৎসাহ দেন শাহরুখ নিজেই

যেটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আরিয়ান নিজেই৷ এই ব্র্যান্ডের লোগো ক্রস চিহ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই শাহরুখ কন্যা সুহানা খান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন ‘Maybelline’ বিউটি ব্র্যান্ডের। মেয়ের এই সাফল্যে দারুণ উৎফুল্ল হয়েছিলেন বাদশা। মেয়ের পর এবার ছেলে আরিয়ান খান। বরাবরই অভিনয়ে কোনও আগ্রহ ছিলনা বাদশা পুত্রের, তিনি ক্যামেরার সামনে নন। বরং পেছনে থাকতেই বেশি পছন্দ করেন, একথা শাহরুখ খান (Shahrukh khan) নিজেই জানিয়েছিলেন। অবশেষে পরিচালনায় ডেবিউ করলেন আরিয়ান (Aryan Khan), আর প্রথম কাজেই প্রধান মুখ বাবা শাহরুখ খান। গতকালই স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের শাহরুখ খানের নতুন বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। যেটি পরিচালনা করেছেন আরিয়ান খান।

যেটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার (Brand Ambassador) আরিয়ান নিজেই৷ এই ব্র্যান্ডের লোগো ক্রস (x) চিহ্ন। এই প্রথম শাহরুখের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করলেন আরিয়ান। আরিয়ান একজন ভাল লেখকও বটে। ২৫ বছর বয়সী আরিয়ান ইতিমধ্যেই তাঁর প্রথম ওয়েব সিরিজ লিখেছেন এবং শীঘ্রই এর পরিচালনা শুরু করবেন। শাহরুখ নিজেই তাঁর ছেলের অনুপ্রেরণা। একবার নাকি আরিয়ানের ইচ্ছেটাই হারিয়ে গিয়েছিল কোনও কাজ করার। তখন শাহরুখের উৎসাহে নিজের কেরিয়ারের প্রসার বৃদ্ধি করেন আরিয়ান। সম্প্রতি, আরিয়ান, শাহরুখ খান এবং তাঁদের পুরো পরিবারের সঙ্গে নতুন ফটোশ্যুটে দেখা গিয়েছে।

বোন সুহানা খানের (suhana khan) এখন তাঁর ডেবিউ ফিল্ম দ্য আর্চিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন।আরিয়ানের অভিনয়ে না যাওয়ার পরিকল্পনা সম্পর্কে ২০১৯ সালের একটি সাক্ষাত্কারে শাহরুখ বলেছিলেন, “অভিনেতা হতে যা লাগে তা আরিয়ানের মধ্যে নেই এবং তিনি এটিও বুঝতে পারেন। তবে তিনি একজন ভাল লেখক।”

 

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ