প্রিয়াঙ্কা সরে দাঁড়াতেই অনুষ্কার দরজায় ‘জি লে জারা’র নির্মাতারা

ক্যাটরিনা কাইফও ছবিটি থেকে সরছেন, তবে এটা একেবারেই মিথ্যে। আর এখন গুঞ্জন, নির্মাতারা অভিনেত্রী অনুষ্কা শর্মাকে প্রিয়াঙ্কার জায়গায় কাস্ট করতে চলেছেন৷

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালে ‘জি লে জারা’-র ঘোষণা হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে! এরপর জল অনেকদূর গড়িয়েছে। কিন্তু ছবির কাজ শুরু হওয়ার কোনও প্রবণতাই নেই। ছবির পরিচালক ফারহান আখতার। তিন বান্ধবীর ভ্রমণকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হবে। আর প্রথমে ঘোষণা হয়েছিল, ছবিতে এই প্রথম ৩ সুপার স্টার অভিনেত্রী করবেন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া। এই প্রথম ৩ সুপারস্টার অভিনেত্রী একই ছবিতে অভিনয় করতে চলেছেন। স্বাভাবিকভাবেই ভক্তদের উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু একের পর এক বাধার কারণে ছবিটির শুটিং এখনও শুরু হয়নি। ক্যাটরিনার বিয়ে, প্রিয়াঙ্কা ও আলিয়ার মা হওয়া সবটার জন্যে ছবির শুটিং আজও বিলম্বে।

এদিকে দিন কয়েক আগেই জানা যায়, ভক্তদের অনেক প্রত্যাশিত ‘জি লে জারা’ থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ এখনও কাস্টিং-এ আছেন। তাহলে প্রিয়াঙ্কার জায়গায় কে আসবেন? তবে ছবিটি নিয়ে একাধিক গুজব উঠছে এখন। প্রথমে জানা গিয়েছিল, প্রিয়াঙ্কার সরে আসার কারণ তাঁর হলিউড ক্যারিয়ারকে আরও অগ্রাধিকার দেওয়া। তারপরে খবর আসে যে, ক্যাটরিনা কাইফও ছবিটি থেকে সরছেন, তবে এটা একেবারেই মিথ্যে। আর এখন গুঞ্জন, নির্মাতারা অভিনেত্রী অনুষ্কা শর্মাকে প্রিয়াঙ্কার জায়গায় কাস্ট করতে চলেছেন৷

সম্প্রতি অনুষ্কা তাঁর লন্ডন হলিডের একটি থ্রোব্যাক ভিডিও শেয়ার করে সংবাদের শিরোনামে আছেন। যেখান তাঁর স্বামী অনুষ্কা শর্মা ও মেয়েকেও দেখা গিয়েছে। লন্ডনের দিনগুলি মিস করছেন অভিনেত্রী। তবে বলিউড হাঙ্গামার মতে, তারিখের সমস্যার কারণে অনুষ্কাও জি লে জারার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাই কাস্টিং সমস্যার কারণে, ছবির শুটিং এখনও আটকে রয়েছে। তবে শোনা যাচ্ছে, ফারহান আগে ‘DON 3’-এর শুটিং শুরু করবেন।

‘ইথা’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ঢাকের তালে নাচলেন শ্রদ্ধা কাপুর, দেখুন মনোমুগ্ধকর ভিডিও

মায়াপুরে খাদ্য দফতরের অভিযান, মন্দির সংলগ্ন বহু হোটেল-রেস্তরাঁ বন্ধের নির্দেশ

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আসানসোলে গ্রেফতার ২

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি প্রদান! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ